ফিচার ডেস্ক: মৌলে ইসমাইল । ইতিহাসের নির্মম, রক্তপিপাসু এক রাজা নামে পরিচিত।মরক্কো শাসন করতেন তিনি। তার নির্মমতা আর চরম নিষ্ঠুরতার কারণে ইউরোপীয়রা তাকে নাম দিয়েছিল- ‘ব্লাডি ব্লু কিং’ বা ‘ব্লাথথারস্টি’। মরক্কোতে তিনি ‘ওয়ারিয়র কিং’ হিসেবে পরিচিত ছিলেন। রাজ্যের অন্যায়-অত্যাচার দমন না করে বরং সেগুলোতে উৎসাহ প্রদান করাই তার কাজ ছিল। তার শাসনকালে যুদ্ধ-বিগ্রহতে বহু মানুষের প্রাণহানি হয়েছে।
১৬৪৫ সালে মরক্কোর সিজিলমাসায় জন্মগ্রহণ করেন মৌলে ইসমাইল। ১৫ ভাইয়ের মধ্যে ৭তম ছিলেন তিনি।তিনি আলাউইট রাজবংশের দ্বিতীয় শাসক ছিলেন। বর্তমানেও মরক্কো শাসিত হয় রাজবংশ দ্বারা। ইসমাইল সিংহাসনে আরোহণ করেন তার সৎ ভাই আল-রশিদের মৃত্যুর পর। তার শাসনকাল ৫৫ বছর ধরে চলেছিল। মরক্কোর আর কোনো সুলতান বা রাজা এতো দীর্ঘদিন ক্ষমতায় আসীন ছিলেন না। তার শাসন কাল ছিলো ১৬৭২ থেকে ১৭২৭ পর্যন্ত। মানুষের রক্ত ঝরাতে তিনি পছন্দ করতেন। মানুষ হত্যা করা তার কাছে ছিল খেলার মতো। মৌলে ইসমাইল খুবই শক্তিশালী সেনাবাহিনী গড়ে তুলেছিলেন।
গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্যমতে, মৌলে ইসমাইল ১১৭১ জন সন্তানের জন্মদাতা, যা রেকর্ড করা ইতিহাসের সর্বোচ্চ বংশধর। ফরাসি কূটনীতিক এবং গবেষক ডোমিনিক বুসনট জানিয়েছেন, সুলতানের চার স্ত্রী ও ৫০০ জন উপপত্নীর মোট ১১৭১ সন্তান ছিল। সুলতানের হাজার সন্তান নিয়ে ইতিহাসবিদ ও গবেষকরা নানা বিষয় খুঁজে বের করেছেন। ভিয়েনা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের তথ্য অনুসারে, সর্বাধিক সন্তান জন্ম দেওয়ার জন্য সুলতান প্রতিদিন গড়ে ০.৮৩ থেকে ১.৪৩ বার যৌনমিলন করতেন!গবেষকদের মতে, এ কাজের জন্য তার হেরেমে ৬৫ থেকে ১১০ জন নারী ছিল! বাকি উপপত্নিদেরকে তিনি বিভিন্ন যুদ্ধের পর ধরে আনেন। বেশিরভাগই তার হেরেমে এবং মরক্কোতে দাসের কাজ করত।
আলোকিত প্রতিদিন // আতারা

