আজ বৃহস্পতিবার, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

বয়স ২৬ বছর হলেও দেখতে একবছরের শিশু তিনি

আরো খবর

ফিচার ডেস্ক: মনপ্রীত সিং। জীবন থেকে তার কেটে গেছে ২৫টি বছর। তবু স্বাভাবিক মানুষের মতো জীবন উপভোগ করতে পারছেন না তিনি। দেখতে এখনও সেই এক বছরের শিশুর মতোই।পারেন না কথা বলতে। মাত্র ১১ মাস বয়সের পর মনপ্রীতের বিকাশ থমকে যায়।   বিরল এক রোগে আক্রান্ত হয়ে অন্যদের মতো বেড়ে ওঠতে পারেন নি। বয়স বাড়ছে ঠিকই তবে শারীরিক বিকাশ ঘটেনি এই মানুষটির। বিরল এক রোগে আক্রান্ত হওয়ায় সঠিক চিকিৎসাটুকুও পাননি তিনি।

ভারতের পাঞ্জাবে ১৯৯৫ সালে জন্মগ্রহণ করেন মনপ্রীত সিং। জন্মের পর তিনি আর পাঁচটি স্বাভাবিক শিশুর মতোই ছিলেন। তবে ১১ মাসের পর থেকে আর বেড়ে ওঠেননি। বর্তমানে মনপ্রীত সিংয়ের বয়স ২৬ বছর।

jagonews24

মনপ্রীতকে তার প্রতিবেশীরা ‘পিন্ট সাইজ ম্যান’ বলে ডাকেন। বর্তমানে মনপ্রীত তার চাচা-চাচীর কাছে থাকেন। তার বিরল রোগটি শনাক্তের জন্য অনেক চেষ্টা করেছেন চিকিৎসকরা। অবশেষে তারা জানান, মনপ্রীতের রোগটি সম্ভবত হরমোনের একটি ব্যাধি।মনপ্রীতের বাবা একজন দরিদ্র কৃষক হওয়ায় সন্তানকে উন্নত চিকিৎসা করাতে পারেননি। তবে অনেক চিকিৎসক ও গবেষকরাই মনপ্রীতের এই বিরল রোগ নিয়ে গবেষণা করেছেন। তাদের মতে, মনপ্রীত ল্যারন সিনড্রোমে ভোগছেন।

jagonews24

মনপ্রীতের এক ভাই ও এক বোন আছেন। যারা শারীরিক ও মানসিকভাবে একেবারেই সুস্থ। মনপ্রীতের এই বিরল ব্যাধি সম্পর্কে বিশেষজ্ঞদের মত, ল্যারন ব্যাধিতে আক্রান্তদের ইনসুলিনের মতো গ্রোথ ফ্যাক্টর ১ বা আইজিএফ ১ নামে একটি হরমোনের অভাব আছে। যা কোষকে বাড়তে ও বিভক্ত হয়ে নতুন কোষ গঠনে উদ্দীপিত করে।

 

 

আলোকিত প্রতিদিন // আতারা

- Advertisement -
- Advertisement -