আজ বৃহস্পতিবার, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

একসঙ্গে ৯ সন্তান জন্ম দিয়ে বিশ্বরেকর্ড গড়লেন যে নারী

আরো খবর

ফিচার ডেস্ক: মাতৃত্বেই নারী। নারীর মাধ্যমেই পৃথিবীতে মানুষের বেড়ে চলা।  সন্তান জন্ম দেওয়া নারীর জন্য সবচেয়ে আনন্দের অনুভূতি। এক মায়ের পেট থেকে জমজ ২-৩টি সন্তান জন্মানোর ঘটনা বেশ স্বাভাবিক। তবে শুনলে অবাক হবেন যে,একসঙ্গে ৯ সন্তানকে জন্ম দিয়েছেন  ২৫ বছর বয়সী এক নারী। অবিশ্বাস্য হলেও সত্যিই যে, হালিমা সিসো নামের মালির ওই নারী একসঙ্গে ৯ সন্তানের জন্ম দিয়ে গিনেস বুক অব ওয়ার্ল্ডে নাম লিখিয়েছেন। তিনিই প্রথম নারী, যিনি একসঙ্গে সর্বোচ্চ সংখ্যক সন্তান জন্ম দিয়েছেন এবং প্রতিটি সন্তানই সুস্থভাবে বেঁচে আছে।চিকিৎসকরা  তার গর্ভকালীন পরীক্ষা করে ৭টি শিশুর উপস্থিতি টের পান । তবে ডেলিভারির সময় দেখা যায়, আরও ২ সন্তানের জন্ম নিয়েছে। হালিমা একসঙ্গে ৫ মেয়ে ও ৪ ছেলে সন্তানের জন্ম দেন।

jagonews24

চলতি বছরের মে মাসে মালির এই নারী ৯ সন্তানের জন্ম দিয়ে গিনেস বুক অব ওয়ার্ডে নাম তুলেছেন। হালিমার স্বামী জানান, ‘একসঙ্গে ৫ মেয়ে ও ৪ ছেলের বাবা হয়ে আমি খুবই খুশি ও গর্বিত।’এর আগে ২০০৯ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে একসঙ্গে ৮ সন্তানের জন্ম দিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লেখান এক নারী। নাদ্যা সুলেমান নামক ওই নারীর সব সন্তানেরাই সুস্থ আছে। বর্তমানে তাদের বয় ১২ বছর।

সূত্র: বিবিসি

 

আলোকিত প্রতিদিন // আতারা

 

- Advertisement -
- Advertisement -