আজ বৃহস্পতিবার, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

পৃথিবীর সবচেয়ে নোংরা ব্যক্তি, গোসল করেননি ৬৭ বছর

আরো খবর

ফিচার ডেস্ক: পৃথিবীর সব মানুষই সুন্দরতা পছন্দ করে।পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে চায়। পাক-সাফ থাকতে মানুষ নিয়মিত গোসল করে।একদিন গোসল না করলে কেমন জানি মনে হয়। শরীরে দুর্গন্ধ সৃষ্টি হয়। কিন্তু জানলে অবাক হবেন দীর্ঘ ৬৭ বছর ধরে গোসল না করেও জীবন পার করছেন এক ব্যক্তি ।

jagonews24

আমু হাজী । বিশ্বের সবচেয়ে নোংরা মানুষ হিসেবে পরিচিত। দীর্ঘ ৬৭ বছর ধরে গোসল না করেই একাকী বসবাস করছেন তিনি।বর্তমানে তার বয়স ৮৭ বছর। তার কোনো ঘর নেই, তিনি দক্ষিণ ইরানের দেজগাহ গ্রামের আশেপাশে ঘুরে বেড়ান। এ গ্রামের বাইরের এক মরুভূমিতে গর্ত তৈরি করে সেখানেই থাকেন।

jagonews24

দীর্ঘদিন গোসল না করায় তার পুরো শরীরে ময়লা জমে স্তর পড়ে গিয়েছে।  কারণ পানি দেখলেই ভয় হয় তার। তার মতে, গোসল করলেই তিনি অসুস্থ হয়ে পড়বেন।সবচেয়ে অস্বাভাবিক বিষয় হলো, তার খাদ্যতালিকায় আছে মৃত পশুর পচা মাংস ও শূকর। আবার নিয়ম করে প্রতিদিন ৫ লিটার পানিও পান করেন তিনি।তিনি জানান, অতীতে মানসিক আঘাত পেয়ে তিনি সমাজ ও পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে জীবনযাপনের সিদ্ধান্ত নেন। এরপর থেকে তিনি ভবঘুরের মতোই দিন কাটাচ্ছেন।

jagonews24

মজার বিষয় হলো, চুল না কেটে তিনি সেগুলো আগুনে পুড়িয়ে ছাঁটাই করেন। এমনকি তিনি ধূমপান করতেও পছন্দ করেন। তবে তামাক গ্রহণ করেন না। পাইপের সাহায্যে পশুর মল শুকিয়ে সেটি পুড়িয়ে ধূমপান করেন তিনি।

সূত্র: ইন্ডিয়া টাইমস/ হাফপোস্ট

আলোকিত প্রতিদিন // আতারা

- Advertisement -
- Advertisement -