আজ শুক্রবার, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৮ মে ২০২৬ খ্রিস্টাব্দ

বিএনপি নেত্রী সম্পর্কে জাফরুল্লাহ এমন কথা বলেন যা সুরুচির বাইরে-রিজভী

আরো খবর

নিজস্ব প্রতিনিধি

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী মাঝে মাঝে বিএনপি ও বিএনপির নেত্রী সম্পর্কে এমন কথা বলেন যা সকল সভ্যতা, সুরুচির বাইরে চলে যায় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। আজ বৃহস্পতিবার সকালে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি বলেন, ‘উনাকে (জাফরুল্লাহ চৌধুরীকে) তো আমরা স্বৈরাচার এরশাদের দোসর হিসেবে জানতাম। আজকে জাতির বিবেক হয়ে‌ছেন, কে কী করবে না করবে, কার কী করা উচিত সেটার মাত্রা ছাড়িয়ে ছবক দিচ্ছেন উদ্দেশ্য প্রণোদিতভাবে।’ রিজভী বলেন, ‘জাফরুল্লাহ চৌধুরী একজন বর্ষীয়ান ব্যক্তি। তিনি মুক্তিযুদ্ধে অবদান রেখেছেন। বয়স্ক ব্যক্তি কিন্তু সকল নর্মসের বাইরে কথা বলবেন তা হতে পারে না। তিনি মাঝে মাঝে বিএনপি ও বিএনপির নেত্রী সম্পর্কে এমন কথা বলেন যা সকল সভ্যতা, সুরুচির বাইরে চলে যায়।’বিএনপির এই নেতা বলেন, ‘বেগম খালেদা জিয়া মুক্ত, কি মুক্ত না- সেটা তো অবশ্যই তার জানার কথা। খালেদা জিয়া কারাবন্দী ছিলেন, এখন গৃহবন্দী। অনেক শর্ত আরোপ করে তাকে বাসভবনে রাখা হয়েছে। তিনি মুক্তভাবে কোথাও যেতে পারেন না। এখন তিনি মুক্ত হলে কোথায় যাবেন, কিভাবে যাবেন সেটা তো তার সিদ্ধান্ত। এদেশে দীর্ঘ সময় তিনি বিএনপির নেতৃত্ব দিয়েছেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারে তার যে অসীম সাহসিকতা জাতি এটা কোনদিন ভুলে যাবে না। তিনি আরও বলেন, ‘আজও তিনি (খালেদা জিয়া) যে কারাবন্দীর নির্যাতন সহ্য করছেন এটাও গণতন্ত্র উদ্ধারের বিশাল একটি সংগ্রামের অংশ। তাকে যে মিথ্যা মামলা দিয়ে কারাবন্দী করা হয়েছে এটা গোটা জাতি জানে, সারা বিশ্ব জানে। প্রশ্ন রেখে বিএনপির এই মুখপাত্র বলেন, ‘এখন বেগম খালেদা জিয়া কি অবস্থায় আছেন সেটা জাফরুল্লাহ চৌধুরীর জানার কথা। তার পরেও জাফরুল্লাহ চৌধুরী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে মাঝে মাঝে এমন মন্তব্য করেন যে মন্তব্যটা রুচিশীল নয়। মনে হয় কোনো শক্তিকে খুশি করার জন্য তিনি এসব কথা বলেন। দেশের বৃহত্তম দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনি তার প্রজ্ঞা, তার চিন্তাভাবনা এবং এই দেশের বর্তমান যে সংকট এই সব কিছু বিশ্লেষণ করে নেতৃত্ব দিচ্ছেন। তিনি আজ সকল মহলের কাছে সমাদৃত। এদিন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব আরও বলেন, ‘অনেকেই বলেন বা আমরা খবরের কাগজে দেখি জাফরুল্লাহ চৌধুরীকে জাতীয়তাবাদী শক্তির সমর্থিত বুদ্ধিজীবী বলা হয়। যদি তাই হয় তাহলে তিনি প্রকাশ্যে যেভাবে বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে যে মন্তব্য করেন এটা সকল সভ্যতা ভব্যতা শিষ্টাচারের বিপরীত রিজেভী।

আলোকিত প্রতিদিন/ ২৩সেপ্টেম্বর,২০২১/ এইচ

- Advertisement -
- Advertisement -