এমএইচ চৌধুরীঃ
১৯শে সেপ্টেম্বর শনিবার বিকাল ৩টা থেকে ঢাকা জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে অনুষ্ঠিত হয় ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী। ১৩ সেপ্টেম্বর ২০১৬ সালে নির্যাতিত নিপিড়ীত বিমা কর্মীদের অধিকার আদায় ও ক্ষতিগ্রস্ত বিমা গ্রাহকদের অর্থ আদায়ের স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করে এই প্রতিষ্ঠান। সারা দেশে বিভিন্ন কোম্পানির কর্মী গ্রাহকদের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছে সংগঠনটি। ইতোমধ্যে ১০ বছর পূর্ণ হওয়ায় প্রতি বছরের ন্যায় এই বছর সকল স্বেচ্ছা সেবীদের সার্বিক সহযোগিতায় ১০ম বর্ষপুর্তি উদযাপন করেন আইডিএবি।
অনুষ্ঠানের মুল প্রতিপাদ্য “আস্থার বিমা খাত, সমৃদ্ধির বাংলাদেশ” এই প্রতিপাদ্য নিয়ে সংগঠন ও বিভিন্ন শ্রেণী পেশায় কর্মরত শ্রদ্ধাভাজন, গুণীজন ও কর্মকর্তাদের সংবর্ধনা দেওয়ার হয়েছে।
গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মিডিয়া ব্যক্তিত্ব কবি রেজাউদ্দিন স্টালিন, মহাপরিচালক, বাংলাদেশ শিল্পকলা একাডেমি। অনুষ্ঠানের উদ্ভোধক ও প্রধান আলোচ্যক হিসেবে উপস্থিত ছিলেন, ড. শেখ মহঃ রেজাউল ইসলাম, সাবেক অতিরিক্ত সচিব, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং কনসালটেন্ট বিশ্ব ব্যাংক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট লেখক কবি সৈয়দ নুরুল হুদা রনো, সম্পাদক ও প্রকাশক, দৈনিক আলোকিত প্রতিদিন, দৈনিক অন্যধারা ও ইংরেজি দৈনিক ডেইলি এশিয়া মেইল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাজী ফারুক বাবুল দেশবরেণ্য ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন, সুরকার, গীতিকার ও পরিচালক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোহাম্মদ মনিরুজ্জামান, সম্পাদক দৈনিক ব্যাংক বিমা অর্থনীতি।
ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকীতে উপস্থিত ছিলেন, বিমা সেক্টরে কর্মরত সকল শ্রেণী পেশার কর্মকর্তা কর্মচারী ও শুভাকাঙ্ক্ষীরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও উদ্যোগতা, জনাব, এম জি এম সজল। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব পালন করেন, ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ আইডিএবি প্রেস ও মিডিয়া পরিচালক এম এ মুহিবউল্লাহ হোসাইন চৌধুরী। উক্ত প্রতিষ্ঠা বার্ষিকী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে ইলেকট্রনিকস মিডিয়া, প্রিন্ট মিডিয়া ও অনলাইন মিডিয়া সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
আলোকিত প্রতিদিন /১৯ সেপ্টেম্বর/২০২৬/মওম

