আজ শুক্রবার, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৮ মে ২০২৬ খ্রিস্টাব্দ

সীতাকুণ্ডে ট্রেনের ধাক্কায় এক তরুণ পর্যটক নিহত, আহত দুই

আরো খবর

প্রতিনিধি, সীতাকুণ্ড :
চট্রগ্রামের সীতাকুণ্ড ট্রেনের ধাক্কায় মাহবুব (২০) নামে এক তরুণ পর্যটক নিহত হয়েছে। এসময় গুরুতর আহত হন আরো দুই পর্যটক। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টায় সীতাকুণ্ড রেল স্টেশনের একশ গজ দক্ষিনে এ ঘটনা ঘটে। নিহত মাহবুব মুন্সীগঞ্জ জেলার সিরাজদীখান থানার হাসকান্দি মধ্যেরচর গ্রামের দুলাল মিয়ার পুত্র। সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৭টার সময় ঢাকা মেইলে সীতাকুণ্ড স্টেশনে এসে নামে মুন্সিগঞ্জের সিরাজদীখান হতে আসা একদল তরুণ পর্যটক দল। এসময় ওই পর্যটকেরা রেল স্টেশনের সামান্য দক্ষিনে এসে উল্টো পথে নামার পরপরই একই সময়ে চট্রগ্রাম থেকে আসা দ্রুতগামী সুবর্ণ এক্সপ্রেসের ধাক্কা খেয়ে মাহবুব নামের ওই পর্যটকের মাথা ছিন্নভিন্ন হয়ে সে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। এসময় তার আরো দুই সহপাঠী গুরুত্বরভাবে আহত হয়। পরে স্থানীয়রা আহত দুইজনকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে তাদের চট্রগ্রাম (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়। নিহত মাহবুবের সহপাঠী মো: হাসান নামে একজন জানান, মাদ্রাসা থেকে তারা ১০ জনের একটি গ্রুপ সীতাকুণ্ডের বিভিন্ন স্থানে বেড়ানোর উদ্দেশ্যে আসেন। কিন্তু স্টেশনে ভুল পথে  নামার পর দুর্ঘটনার শিকার হন আমাদের সহপাঠী মাহবুব। আমরা আহত দুইজনকে হাসপাতালে নিয়ে আসি। এদিকে ঘটনার খবর পেয়ে সীতাকুণ্ড জিআরপি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস. আই তোফাজ্জল ঘটনাস্থলে এসে নিহতের লাশ উদ্ধার করেন। তিনি ঘটনা নিশ্চিত করে তিনি বলেন, পর্যটকেরা ভুল পথে অসতর্ক হয়ে দাঁড়ানোর কারণে সুবর্ণ এক্সপ্রেসের ধাক্কায় পর্যটক তরুণ মারা যান। নিহত তরুণের ময়নাতদন্তের জন চট্রগ্রাম (চমেক) প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।
আলোকিত প্রতিদিন/ ৯ সেপ্টেম্বর ২০২১/ আর এম
- Advertisement -
- Advertisement -