আজ শনিবার, ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ৪ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

ভাঙ্গুড়ায় সাব-রেজিষ্টার নাই: দলিলের রেজিষ্ট্রেশন আটকে গেছে

আরো খবর

প্রতিনিধি, ভাঙ্গুড়া (পাবনা):
পাবনার ভাঙ্গুড়া উপজেলায় গত ২০ আগস্ট থেকে  সাব-রেজিষ্টার না থাকায় দলিলের রেজিষ্ট্রেশন কাজ স্থবির । ফলে ভোগান্তির শিকার হয়েছেন উপজেলার  ভুক্তভোগি জমি ক্রেতা-বিক্রেতা ও দলিল লেখকরা। প্রতিদিন অসংখ্য গ্রাহক এই অফিসে এসে হয়রান হয়ে ফিরে যাচ্ছেন।
জানা গেছে, ছয় মাস পুর্বে সাব-রেজিষ্টার শাপলা সুলতানা বদলি হয়ে যাওয়ার পর আর কাউকে এখানে পদায়ন দেওয়া হয়নি। অন্য উপজেলা হতে সপ্তাহে একদিন সাব রেজিস্ট্রার আসে আবার কোনো কোনো সপ্তাহে আসেও না। এ দিকে জমি রেজিষ্ট্রেশন বন্ধ থাকায় বিপদে পড়েছেন উপজেলার দরিদ্র লোকেরা। উপজেলার গোবিন্দপুর গ্রামের ছোবাহান জানান  ইউনিয়ন ভূমি উপসহকারী নাই সাব রেজিস্ট্রার নাই বিপদেই আছি। দলিল লেখক মোঃ শরিফুল বলেন,  দলিল রেজিষ্ট্রি না হওয়ায় তাদের আয় বন্ধ হয়ে গেছে। এতে অনেকেই অর্থ কষ্টের মধ্যে পড়েছি।
সংশ্লিস্ট সূত্রে জানা যায়, পাবনার নয়টি উপজেলায় যেখানে নয়জন সাব-রেজিষ্টার দরকার সেখানে কর্মরত আছেন পাঁচজন। এ জন্য সকল উপজেলায় অফিসার দেওয়া সম্ভব হচ্ছে না। তবে সপ্তাহে একদিন হলেও অন্তত একজন অফিসারকে অতিরিক্ত দায়িত্ব দেওয়ার চেষ্টা চলছে বলে জানা গেছে। এলাকাবাসীর দাবী অবিলম্বে এখানে একজন  সাব রেজিস্ট্রার স্হায়ীভাব নিয়োগ দিবেন কর্তৃপক্ষ।
আলোকিত প্রতিদিন/ ৩ সেপ্টেম্বর, ২০২১/ দ ম দ
- Advertisement -
- Advertisement -