আজ , ।   

এবার পদ্মা সেতুর স্প্যানের সাথে ফেরির ধাক্কা

আরো খবর

প্রতিনিধি,মুন্সীগঞ্জ :

এবার পদ্মা সেতুর স্প্যানের সাথে ধাক্কা লেগেছে ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের । মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় নির্মাণাধীন পদ্মা সেতুর ২ ও ৩ নম্বর খুটির উপর অবস্থিত স্প্যানের সাথে সকালে ধাক্কা দেয় ফেরিটি ‌। শিমুলিয়া ঘাটের উপমহাব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম জানিয়েছেন, শুনেছি মঙ্গলবার(৩১ আগস্ট) সকালে ফেরিটি ডক ইয়ার্ড থেকে পাটুরিয়া ঘাটে যাওয়ার সময় এ ঘটনা ঘটেছে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। মো. শফিকুল ইসলাম আরো বলেন, শুনেছি সকাল সাতটার দিকে ফেরি বীর শ্রেষ্ঠ জাহাঙ্গীর পদ্মা সেতুর ২ ও ৩ নম্বর খুটির মধ্য দিয়ে ডক ইয়ার্ড থেকে পাটুরিয়া ঘাটে যাচ্ছিলো। সে সময় স্প্যানের সাথে ফেরির মাস্তুলের ধাক্কা লেগেছে। সেতুর স্প্যান পানি থেকে অনেক উঁচুতে। এর পরও কিভাবে ধাক্কা লাগলো বিষয়টি আমাদের বোধগম্য নয়। পদ্মাসেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের বলেন, আমরা ঘটনাটি লোক মুখে শুনেছি। বিআইডব্লিউটিসির পক্ষ থেকে এ ধরনের ঘটনা ঘটেনি বলে আমাদেরকে জানানো হয়েছে। উল্লেখ্য এর আগে গত ১৩ আগস্ট মাদারীপুরের বাংলাবাজার ঘাট থেকে আসা ফেরি কাকলি সকাল ৮টার দিকে প্রবল স্রোতের কারণে সেতুর ১০ নং পিলারে আঘাত হানে। এতে তেমন কোনো ক্ষতি হয়নি। ৯ আগস্ট সন্ধ্যায় ১০ নম্বর পিলারে আঘাত হানে ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর। এ সময় ২০ যাত্রী আহত হন। ২৩ জুলাই সকাল ১০টার দিকে পদ্মা সেতুর ৭ নম্বর পিলারের সঙ্গে ধাক্কা খায় রো রো ফেরি শাহ জালাল। এতে ২০ জন যাত্রী আহত হন। এসব ঘটনায় থানায় জিডি, তদন্ত কমিটি গঠন ও ফেরি চালকদের সাময়িক বরখাস্তও করা হয়েছে।

আলোকিত প্রতিদিন/ ৩১ আগস্ট ২০২১/ আর এম

- Advertisement -
- Advertisement -