আজ শনিবার, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২০ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

হিলিতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়

আরো খবর

প্রতিনিধি,হিলি:

“বেশি বেশি মাছ চাষ করি’বেকারত্ব দুর করি” এই প্রতিবাদ্যকে সামনে রেখে দিনাজপুরের হিলিতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল ১১টায় উপজেলা মৎস্য অফিসের আয়োজনে মৎস্য কার্য্যালয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ শাহজাহান মিয়ার সভাপতিত্বে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বিনিময় সভায় দেশী প্রজাতির মাছ রক্ষার্থে গুরুত্বারোপ করা হয়। এছাড়া ও ২৮ আগষ্ট থেকে ০৩ সেপ্টেম্বর পর্যন্ত সপ্তাহব্যাপী জতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে প্রচার প্রচারনা সহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে স্থানীয় সাংবাদিকদের অবহিত করেন উপজেলা মৎস্য কর্মকর্তা শাহজাহান মিয়া। সভায় হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলন,সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বুলুসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আলোকিত প্রতিদিন/ ২৮ আগস্ট/ আর এম

 

- Advertisement -
- Advertisement -