আজ শনিবার, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২ মে ২০২৬ খ্রিস্টাব্দ

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় গোপালগঞ্জ জেলা আনসার প্রধানসহ ৮ জন আহত 

আরো খবর

প্রতিনিধি, ফরিদপুর:
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় আনসার গোপালগঞ্জ  জেলা প্রদানসহ আটজন মারাত্মক আহত হয়েছেন জানা গেছে, ২৪ আগস্ট সকাল ৮.৩০ টায়  গোপালগঞ্জ থেকে রাজবাড়ী যাওয়ার পথে ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার জগরিয়া নামক স্থানে দূর্ঘটনায় পতিত হয়। উক্ত দূর্ঘটনায় আহত হয় ১. মোঃ মাসুদুর রসুল অধিনায়ক (২৩), আনসার ব্যাটালিয়ন অতিরিক্ত দায়িত্ব পরিচালক  গোপালগঞ্জ জেলা কমান্ডার ২. ইজাল উদ্দিন ল্যান্সনায়েক ৩.হাবিলদার মোজাফফর আলী ৪.খাইরুল এনাম ব্যাটালিয়ন আনসার ৫.তুলসী সরকার ব্যাটালিয়ন আনসার ৬. মোঃ নুরুজাম্মান ব্যাটালিয়ন আনসার ৭.মোঃ ওবায়দুর রহমান ব্যাটালিয়ন আনসার ৮.মোঃ সোহেল রানা ব্যাটালিয়ন আনসার।
তাদের চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান  মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে  ২ জনকে এয়ার এম্বুলেন্সে এবং ৪ জনকে সড়ক পথে ঢাকায় পাঠানো হয়েছে।

আলোকিত প্রতিদিন/ ২৪ আগস্ট,২০২১/ দ ম দ

- Advertisement -
- Advertisement -