আজ শনিবার, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২ মে ২০২৬ খ্রিস্টাব্দ

২১ আগস্ট গ্রেনেড হামলায় জড়িত সকলকে বিচারের দাবীতে নোয়াখালীতে মানববন্ধন 

আরো খবর

ফারুক হোসেন, নোয়াখালী:
নোয়াখালী সদর আঃলীগের সভাপতি এ্যাডঃ শিহাব উদ্দিন শাহিনের উদ্যেগে ২১ আগস্ট গ্রেনেড হামলায় জড়িতদের ফাঁসির দাবীতে এবং নেপথ্যের পরিকল্পনাকারীদের অবিলম্বে আইনের  আওতায় এনে সর্বোচ্চ শাস্তির নিশ্চিত করার জন্য সকাল ১১ টায় এক  মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন সফল করার লক্ষ্যে দূর-দূরান্ত হতে আঃলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা সকাল থেকে জেলা আঃলীগ কার্যালয়ে জড়ো হতে থাকে।মানববন্ধনে কিরন হোটেলের মোড় থেকে পৌরবাজার সিনেমাহল পর্যন্ত মালেক উকিল সড়কে হাজার হাজার জনতা অংশগ্রহণ করেন। সদর উপজেলা আঃলীগের সভাপতি এ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহিনের সভাপতিত্বে জেলাও উপজেলা আঃলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী বক্তব্য রাখেন।সভাপতি এ্যাডঃ শিহাব উদ্দিন শাহিন তার বক্তব্যে বলেন, ২১ আগস্টের গ্রেনেড হামলায় হত্যার ষড়যন্ত্রের সাথে জড়িত মূল কুশীলব তারেক রহমানকে অবিলম্বে যুক্তরাজ্য থেকে ধরে এনে দেশের সর্বোচ্চ আদালতের  ফাঁসির আদেশ বাস্তবায়ন করে বাংলাদেশকে কলঙ্কের দাগ হতে মুক্ত করার আহ্বান জানান। মাতৃতুল্য নেত্রী শেখ হাসিনার প্রানহানির প্রচেষ্টাকে ঘৃণা ভরে প্রত্যাখান করে ষড়যন্ত্রকারী সকলের বিচার দাবী করেন।এর আগে তিনি এ্যাডঃ শিহাব উদ্দিন শাহিন নোয়াখালী অপরাজনীতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে নোয়াখালী জেলা আঃলীগের কার্যালয়ে ২ ঘন্টা তালা দিয়ে বন্ধ করে রাখাকে ৭১ এর পরজিত রাজনৈতিক অপশক্তি ও তাদের দোষর বিএনপির এজেন্ট বর্তমানে আঃলীগের হাইব্রিড নেতাদের বিরুদ্ধে অভিযোগ এনে বিচারের দাবীতে বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের দৃষ্টি আকর্ষণ করেন এবং নোয়াখালী অপরাজনীতির ধারক বাহকদের বিরুদ্ধে আগামী সেপ্টেম্বর থেকে লাগাতার রাজনৈতিক কর্মসূচী পালন করা হবে বলে ঘোষণা দেন।

আলোকিত প্রতিদিন/ ২১ আগস্ট ২০২১/ দ ম দ

- Advertisement -
- Advertisement -