আজ রবিবার, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৩ মে ২০২৬ খ্রিস্টাব্দ

নবাগত পুলিশ সুপারের সাথে নোয়াখালী কর্মরত সাংবাদিকদের মতবিনিময় 

আরো খবর

একেএম ফারুক হোসাইন, নোয়াখালী:
নোয়াখালী জেলায় কর্মরত সকল প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকদের সাথে আজ বিকাল ৫ টায় নবাগত পুলিশ সুপারের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ব্যতিক্রমী এ মতবিনিময় এবং পরিচিত সভায় উপস্হিত সাংবাদিকেরা জেলার বিভিন্ন সমস্যা তুলে ধরে নবাগত পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করেন। এ সময় পুলিশ সুপার মোঃ শহীদুল ইসলাম পিপিএম তার ২০ দিনের সংক্ষিপ্ত কর্মবিবরণী তুলে ধরে অবাদ তথ্যের নিশ্চয়তা দেন সাংবাদিকদের। আইনের শাসন প্রতিষ্ঠার উপর জোর দিয়ে তিনি বলেন, ইতোমধ্যে নোয়াখালীতে যোগদান করে আলোচিত ধর্ষণ ও গণধর্ষণের মামলায় তাৎক্ষণিক পুলিশ সক্রিয় থেকে আসামী গ্রেপ্তারে সক্ষম হয়েছে। এছাড়াও সম্প্রতি সদর হাসপাতাল থেকে  নবজাতক চুরির ঘটনায় মানব পাচার আইনে মামলা করে নবজাতককে উদ্ধার করে তার মায়ের কাছে ফেরত প্রদানসহ পুলিশ বিভাগে সংস্কার ও আধুনিকায়নে বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন। মাদক, ইভটিজিং, সন্ত্রাস, যানজট ও জঙ্গিবাদ নির্মূলে সমাজের রাজনীতিবিদ হতে শুরু করে বিভিন্ন শ্রেনী পেশার মানুষের সাথে সমন্বয় করে নোয়াখালীর মানুষকে সেবা দিয়ে যাবার প্রত্যয় ব্যক্ত করেন নবাগত পুলিশ সুপার। উল্লেখ্য,  মোঃ শহীদুল ইসলাম পিপিএম গত ১ লা আগস্টে  পুলিশ সুপার হিসাবে নোয়াখালীতে বদলি হয়ে আসেন। এর আগে তিনি সহকারী পুলিশ মহাপরিদর্শক (এআইজি)হিসাবে পুলিশ অধিদপ্তরে কর্মরত ছিলেন।
আলোকিত প্রতিদিন/ ২১ আগস্ট ২০২১/ দ ম দ
- Advertisement -
- Advertisement -