আলোকিত ডেস্কঃ
আগস্ট মাস আসেই শোক ব্যথা-বেদনা নিয়ে । ১৯৭৫ সালের ১৫ আগস্ট মা-বাবা , ভাই-বোনসহ সবাইকে হারালাম । ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের আইভি রহমানসহ ২৪ জন নেতাকর্মীকে হারালাম । সেদিন কয়েকশত নেতাকর্মী আহত হয়েছিল। দুঃখভারাক্রান্ত মন নিয়ে এমনটাই বলছিলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুধু তাই নয় ২১ আগস্ট নারকীয় গ্রেনেড হামলার দুঃসহ স্মৃতিচারণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রশ্ন রেখেছেন, ‘গ্রেনেড হামলায় মানুষ মারা কোন ধরনের গণতন্ত্র ছিল?’ শনিবার (২১ আগস্ট) বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভায় তিনি এমন প্রশ্ন করেন। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । প্রধানমন্ত্রী বলেন, আক্রমণকারীদের রক্ষা করার জন্য সেদিন পুলিশ লাঠিচার্জ ও টিয়ারগ্যাস ছুড়েছে। রক্তাক্ত রাজপথ সেদিন সিটি করপোরেশনের গাড়িতে পানি এনে তা দিয়ে ধুয়ে ফেলা হয়েছিল। একটা গ্রেনেড অবিস্ফোরিত থেকে যায়, একজন অফিসার সেটি সংরক্ষণ করার কথা বল্লে তাকে ধমকানো হয়। শেষ পর্যন্ত তিনি নির্যাতনের শিকারও হয়েছিলেন। সরকারের সহযোগিতা না থাকলে তো এমন হতে পারে না। প্রধানমন্ত্রী আরও বলেন, সেদিন রাত ১১টায় সিঙ্গাপুর এয়ারলাইন্সে চারজনকে দেশ থেকে বাইরে পাঠিয়ে দেন খালেদা জিয়া । তার মধ্যে তাজউদ্দীনও ছিল। শোনা যাচ্ছে, তখন কর্নেল রশিদ ও ডালিম ঢাকায় এসেছিল। যখন তারা জানলো- আমি মরি নাই। তখন তার দেশ ছেড়ে চলে যায়। নৃশংস এ হত্যাযোগ্যের সাথে গোয়েন্দা সংস্থার লোকজনও জড়িত ছিল। বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার আনোয়ার চৌধুরীর উপর হামলা হলো। আমরা সন্ত্রাসবিরোধী প্রতিবাদ সমাবেশ ডাকলাম। মুক্তাঙ্গনে সভা হওয়ার কথা ছিল, অনুমতি দেয়নি তৎকালিন সরকার। মধ্যরাতে পার্টি অফিসের সামনে সমাবেশ করার অনুমতি দিলো। তখন সন্দেহ হলেও বুজতে পারি নি প্রকাশ্যে দিবালোকে এভাবে গ্রেনেড হামলা করে মানুষ হত্যা করবে তারা বল্লেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী আরও বলেন, আমি বাবার স্বপ্ন পূরণের লক্ষে দেশের মানুষের জন্য কাজ করছি। আমাকে গ্রেনেড, বোমা, বুলেট দিয়ে বারবার হত্যাচেষ্টা হয়েছে। আল্লাহর অশেষ রহমতে নেতাকর্মীদের উসিলায় এখনও বেঁচে আছি। সভায় ২১ আগস্ট নূসংশ গ্রেনেড হামলার স্মৃতিচারণ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদসহ আরও অনেকেই।
আলোকিত প্রতিদিন/ ২১ আগস্ট ২০২১/ আর এম

