প্রতিনিধি, কিশোরগঞ্জ:
শান্তির ধর্ম ইসলাম আর ইসলাম ধর্মের দ্বিতীয় সবচেয়ে পবিত্র সময় হল মহরম। চাঁদ দেখার উপরেই মহরমের দিন শুরু হয়। এটি ইসলামিক বছর বা হিজরি ক্যালেন্ডারের প্রথম মাস। প্রচলিত বিশ্বাস অনুযায়ী হজরত মুহাম্মদ(সাঃ) মহরমের মাসকে ‘আল্লাহর পবিত্র মাস’-এর আখ্যা দিয়েছিলেন।
১৪৪৩ বছর আগে ৬২২ খ্রিষ্টপূর্বে হজরত মহম্মদ ও তাঁর অনুগামীরা মক্কা থেকে মদিনার উদ্দেশে রওনা হতে বাধ্য হন। ওই দিনটি ছিল মহরমের প্রথম দিন। তাঁকে মক্কায় ইসলামের বার্তা প্রচার করায় বাধা দেওয়া হয়। মহরমের দশম দিনটি অশুরা হিসেবে পালিত হয়, এদিন ইমাম হুসেনের মৃত্যুর শোক পালন করা হয়। ইমাম হুসেন ছিলেন হজরত মহম্মদের পৌত্র এবং হজরৎ আলির পুত্র। ৬৮০ খ্রিষ্টপূর্বে কারবালার যুদ্ধে প্রাণ ত্যাগ করেন।
এই দিনটিতে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ইমাম হোসেন এবং হাসানের মৃত্যুর জন্য শোক পালন করা হয়। এই অংশ হিসেবে কিশোগঞ্জের মানিক চাঁন ফকির, বৌলাইয়ের আওয়াল ফকির, বাঁশহাটির শরীফ ফকির, ঢাকিপাড়া, মাজার শরীফে ভক্তরা দোয়া ,মিলাদ ও মাত করে শোক প্রকাশ করে।
উল্লেখ্য যে, এবার সরকারের বিধি নিষেধ থাকায় কিশোরগঞ্জের কোথাও তাজিয়া মিছিল অনুষ্ঠিত হয়নি।
আলোকিত প্রতিদিন/ ২০ আগস্ট ২০২১/ দ ম দ

