আজ শনিবার, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২ মে ২০২৬ খ্রিস্টাব্দ

গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল চালক নিহত

আরো খবর

প্রতিনিধি, মুন্সীগঞ্জ :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাকের ধাক্কায় ইশতিয়াক আহমেদ রনি(২৭) নামে এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। ১৯ আগস্ট বৃহস্পতিবার দুপুর আনুমানিক সাড়ে ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়ার মধ্যবাউশিয়া অংশে এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মহাসড়কের চট্রগ্রামগামী লেনে মধ্যবাউশিয়া বাস স্ট্যান্ড এলাকায় দুপুর সাড়ে ৩টার দিকে মোটর সাইকেলটি একটি চলন্ত ট্রাকের সাথে ধাক্কা খেলে ঘটনাস্থলে প্রাণ হারায় মোটরসাইকেল চালক। খবর পেয়ে ভবেরচর হাইওয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহত ইশতিয়াক আহমেদ রনি কুমিল্লা জেলার নাঙ্গলকোর্ট উপজেলা নাড়াচৌ গ্রামের মৃত শাহ আলমের ছেলে। সে বাংলাদেশ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সে কর্মরত ছিল। এ বিষয়ে ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি কামাল উদ্দিন বলেন,আমরা ধারণা করছি মোটর চালক নিয়ন্ত্রন হারিয়ে ফেলায় এই দুর্ঘটনা ঘটেছে,ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।

আলোকিত প্রতিদিন/ ১৯ আগস্ট ২০২১/ দ ম দ

- Advertisement -
- Advertisement -