প্রতিনিধি, রাজশাহী:
এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২০ আগস্ট ২০২১খ্রিঃ, ১০ মুহাররম ১৪৪৩ হিজরি পবিত্র আশুরা উদযাপিত হবে। বর্তমান করোনা মহামারি পরিস্থিতিতে স্বাস্থ্যবিভাগ কর্তৃক জারীকৃত স্বাস্থ্যবিধিসমূহ যথাযথভাবে অনুসরণ যথা-মাস্ক পরিধান, হ্যান্ডস্যানিটাইজেশন, সামাজিক দূরুত্ব বজায় রাখা এবং সামাজিক ও ধর্মীয় আচার-অনুষ্ঠানাদি সীমিতাকারে প্রতিপালনের জন্য নির্দেশনা থাকায় উল্লিখিত নির্দেশনাসমূহ অনুসরণের এবং পবিত্র আশুরা উপলক্ষে রাজশাহী মহানগর এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা করার নিমিত্ত রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন-১৯৯২ এর ২৬ (ঢ), ২৯(১)(ক) ও ২৯(১)(খ) ধারায়।
অর্পিত ক্ষমতাবলে ২০ আগস্ট ২০২১খ্রিঃ, ১০ মুহাররম ১৪৪৩ হিজরি রাজশাহী মহানগর এলাকায় আতশবাজি, পটকা ফুটানোসহ অন্যান্য ক্ষতিকারক দ্রব্য ব্যবহার, হিংসাত্মকভাবে আঘাত করার উদ্দেশ্যে অস্ত্রশস্ত্র, তলোয়ার, বর্শা, বন্দুক, ছোরা বা লাঠি ও বিষ্ফোরক দ্রব্য ও অন্য কোন ক্ষতিকর দ্রব্যাদি বহন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আলোকিত প্রতিদিন/ ১৯ আগস্ট ২০২১/ দ ম দ

