আজ শনিবার, ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ৪ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

ভাঙ্গুড়ায় প্রতিবন্ধীর ভিক্ষাবৃত্তির একমাত্র সহায়ক ঘোড়া

আরো খবর

প্রতিনিধি, ভাঙ্গুড়া (পাবনা): 
ঘোড়ায় চড়ে রাজপুত্ররা আর ঘুরে বেড়ায় না। এখন ঘোড়ায় চড়ে জীবন যুদ্ধে ছুটে চলে অসহায় মানুষেরা। ঘোড়ায় চড়ে ভিক্ষা করে মিজান, পিতা: জব্বার ফকির গ্রাম: মাদারবাড়ীয়া, ভাঙ্গুড়া, পাবনা। দুরন্ত শৈশবে প্রাথমিক বিদ্যালয়ে পড়তে যাওয়া মিজান  ঘুড়ি উড়াতে গেলে বিদ্যুতের তারে আটকে যায় তার শখের রঙিন ঘুড়ি। দুরন্তপনায় ঘুড়িটি উদ্ধার করতে গিয়ে নিজেও আটকে যায় বিদ্যুতের তারে। তারপর তার জীবন বাঁচাতে কাটতে হয় তার একটা হাত একটা পা। জীবন থেমে থাকে না। জীবন যুদ্ধে বেঁচে থাকার তাগিদে তাই সে এখন ঘোড়ায় চড়ে এটা ওটা করার প্রাণান্ত চেষ্টা করে ছুটে চলে এগাঁও থেকে ওগাঁয়ে। মিজানের ভিক্ষাবৃত্তির একমাত্র সহায়ক ঘোড়া।
আলোকিত প্রতিদিন/ ১৮ আগস্ট ২০২১/ দ ম দ
- Advertisement -
- Advertisement -