আজ শনিবার, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২০ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

পঞ্চগড়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগ 

আরো খবর

প্রতিনিধি,পঞ্চগড়
পঞ্চগড় সদর উপজেলার ৩নং পঞ্চগড় সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের  কায়েত পাড়া এলাকার কামরুল হাসান ট্রাক চালক (২৭) নামে যুবক কৌশলে কিশোরী মেয়েকে ৫/৬ মাস ধরে ধর্ষণ করায় ৪ মাসের অন্ত:সত্বা হওয়ার অভিযোগ উঠেছে।  সে ওই এলাকার মৃত: বছির উদ্দীনের ছেলে ট্রাক চালক কামরুল হাসান।  জানা যায়, একই এলাকার দুলাল হোসেনের স্কুল পড়ুয়া কিশোরী মেয়েকে বিভিন প্রকার ভয়ভীতি, বিয়ের প্রলোভনের প্রতিশ্রুতি দিয়ে কৌশলে প্রায় ৫/৬ মাস ধরে ধর্ষণ করে আসে। এতে করে ওই স্কুল পড়ুয়া কিশোরী মেয়ে ৪ মাসের অন্ত:সত্বা হয়ে পড়ে। এদিকে ওই মেয়ের শরীরের গঠন অন্ত:সত্বা দেখা দেয়ায় পরিবার থেকে চাপ দিলে সে পাশের বাড়ির ট্রাক চালক কামরুল হাসানের নাম উল্লেখ করে বলে মা বাবা যখন কাজে বেড় হয় সে সময় তার স্ত্রীর আমাকে ডেকে নিয়ে তার বাড়িতে নিতো আমি তার বাড়িতে গেলে সে তার বউ  কে বাইরে যেতে বলতো। তখন সে আমাকে ভয়ভীতি দেখিয়ে সেই সুযোগে প্রায় সময় জোরপূর্বক আমাকে ধর্ষণ করে। এমন কি আমি এসব কথা কোথাও জানালে তার বউ বলে আমি তোর এসব কথা সবাই কে বলে দিবো ও আমাকে ও আমার বাবা মাকে মেরে ফেলবে এবং আমার পরিবারের বড় ধরনের ক্ষতি করার কথা বলে। তাই আমি ভয়ে কোথাও জানাতে সাহস পাইনি। এদিকে ওই স্কুল পড়ুয়া মেয়ের সাথে সাক্ষাতে কথা বললে তিনি জানান,৫ মাস আগে তার স্ত্রী আমাকে ডেকে নিয়ে যায়।  সে আমাকে তার বাড়িতে ডেকে বলে আমি যা বলবো এবং যা চাইব তাই তোমাকে দিতে হবে শুনতে হবে আর না শুনলে তোমার ক্ষতি করবো। আমি বলেছি কি কথা সে বলে আমি তোমাকে বিয়ে করবো তুমি আমার কথায় রাজি হও। আমি ঘর থেকে বের হতে চাইলে সে আমার হাত ধরে বলে যদি তুমি চিৎকার করো তাহলে তোমাকে মেরে ফেলবো এবং ভয় দেখিয়ে বলে তোমার বাবা মাকে মেরে ফেলবো কেউ জানতে পারবে না। বিয়ের প্রতিশ্রতিতে তার কথায় রাজি হয়ে সে আমার সর্বনাস করেছে আমি ৪ মাসের অন্ত:সত্বা এখন যদি সে আমাকে বিয়ে না করে আত্মহত্যা ছাড়া আর কোন রাস্তা নেই আমার। এদিকে মেয়ের পরিবার এবং তার মা বাবা জানায়, আমরা গরীব মানুষ আর এই গরীব হওয়ার সুযোগে আমার স্কুল পড়ুয়া মেয়েকে বিয়ের প্রলোভন দিয়ে সর্বনাস করেছে। মেয়ে এখন ৪ মাসের অন্ত:সত্বা,সে আমার মেয়েকে বিয়ে না করলে আমার মেয়ে আত্মহত্যা করলে এর দায়ভার কে নেবে। তাই আমি এর সুষ্ঠ বিচার চাই। এদিকে ট্রাক চালক কামরুল হাসানের সাথে মুঠো ফোনে কথা হলে তিনি জানান, আমার বিরুদ্ধে মেয়ে ও তার পরিবার বলেছে আমি ওই মেয়েকে ধর্ষন করেছি এখন মেয়েটির গর্ভে ৪ মাসের অস্তঃসত্বা রয়েছে তারা মিথ্যা বলেছে। যদি ডিএনএ টেষ্টে আমার  মিলে যায় আমি ওই মেয়েকে বিয়ে করবো। তবে মেয়েসহ তার পরিবার আমাকে ফাসানোর চেষ্ঠা করছে। এ বিষয় ৩নং পঞ্চগড় সদর ইউনিয়নের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান সিরাজুল ইসলাম তিনি জানান এ বিষয়টি নিয়ে মেয়ের বাবা মা ইউনিয়ন পরিষদে আমার কাছে আসে ঘটনাটি বলেছে,আমি  তাদের আইনি আদালতে যাওয়ার পরামর্শ দিয়েছি ।
আলোকিত প্রতিদিন/ ১৮ আগস্ট ২০২১/ আর এম
- Advertisement -
- Advertisement -