আজ শুক্রবার, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৮ মে ২০২৬ খ্রিস্টাব্দ

উন্নত চিকিৎসার জন্য মুম্বাই গেলেন ডেপুটি স্পিকার

আরো খবর

নিজস্ব প্রতিবেদক :

চিকিৎসার জন্য ভারতের মুম্বাই গেলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়া। বিষয়টি নিশ্চিত করেছেন সংসদ সচিবালয়ের গণসংযোগ শাখার উপ-পরিচালক স্বপন কুমার বিশ্বাস। তিনি জানান, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার উন্নত চিকিৎসার জন্য আজ সকাল সাড়ে ৭টায় ঢাকা ত্যাগ করেছেন। তিনি হেলিকপ্টারযোগে যশোরে যান। সেখান থেকে হরিদাসপুর হয়ে সড়ক পথে দমদম বিমানবন্দর যাবেন। তারপর ‌বিমানযোগে মুম্বাই পৌঁছাবেন। ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. ফজলে রাব্বীর সফরসঙ্গী হিসাবে রয়েছেন তার দুই মেয়ে ও মেয়ের জামাতা। সকলের কাছে দোয়া চেয়েছেন ডেপুটি স্পিকার।

আলোকিত প্রতিদিন/ ১৮ আগস্ট ২০২১/ এইচ

- Advertisement -
- Advertisement -