আজ রবিবার, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ১০ মে ২০২৬ খ্রিস্টাব্দ

নবাবগঞ্জে সাংবাদিকের উপর অতর্কিত হামলা

আরো খবর

নিজস্ব প্রতিনিধি:
১৫ আগস্ট, ২০২১ সাংবাদিক নাজমুল হাসান (পিতা আব্দুস সালাম। মাতা মৃতঃ সামসুন নাহার, গ্রামঃ আলগীচর পোষ্ট + থানাঃ নবাবগঞ্জ, জেলাঃ ঢাকা-১৩২০) এর উপর অতর্কিত হামলা করে কামরুজ্জামান কোমল (পিতাঃ আব্দুল মোতালেব গ্রামঃ বলমন্তচর পোঃ + থানাঃ নবাবগঞ্জ, জেলাঃ ঢাকা-১৩২০)।
নামজমুল হাসান বলেন, ১৫ /০৮/২০২১ আনুমানিক ৪.৩০ মিনিটে আমি আমার নিজ গৃহ থেকে বের হয়ে আসছিলাম, পথে বলমন্তচর নিজাম মাঝির বাড়ি সংলগ্ন বিবাদী কোমল এর সাথে দেখা হলে সে আমাকে হঠাৎ অকথ্য ভাষায় গালি-গালাজ করতে থাকে, আমি কারণ জানতে চাইলে সে আমার মাকে নিয়ে বকা দিতে থাকে আর বলে তোর মত দুই একটা … সাংবাদিক মেরে ফেললে আমার কিছুই হবেনা। তুই কিসের … সাংবাদিক, তুইতো ভুয়া সাংবাদিক। আমি প্রতিবাদ করলে আমাকে তার হাতের লাঠি দ্বারা আঘাত করে এবং বেধরক মারপিট করে। গলায় জোরে টিপে ধরে হত্যার চেষ্টা করে। আমার হাতে থাকা দুটি মোবাইলই ভেঙ্গে ফেলে যা দিয়ে আমি সাংবাদিকতার কাজ করি।
নাজমুল হাসান আঘাত পেয়ে নবাবগঞ্জ উপজেলার হাসপাতালে যান এবং মেডিকেলে চিকিৎসা নেন। অতঃপর, তিনি থানার ডিউটি অফিসারকে অবগত করেন। মৌখিক এফ আই আর করেন এবং উক্ত ঘটনা সাধারণ ডাইরি ভুক্ত করেন যার নাম্বার ৫৯৪, ১৫/০৮/২০২১ এবং জি ডি তে উল্লেখ আছে।
এ ঘটনায় থানার ডিউটি অফিসার জানান, তিনি সব লিখে দিয়েছেন, এস আই আলমগীর হোসেন ব্যবস্থা নিবেন।

আলোকিত প্রতিদিন/ ১৭ আগস্ট ২০২১/ দ ম দ

- Advertisement -
- Advertisement -