আজ রবিবার, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ১০ মে ২০২৬ খ্রিস্টাব্দ

গজারিয়ায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে আহত ৮

আরো খবর

ক্রাইম রিপোর্টার:
ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৮জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ঢাকা-চট্টগ্রামের মহাসড়কে বালুয়াকান্দি এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে। এতে গুরুতর আহত হয় সাত থেকে আট জন। এসময় আহত কারোর পরিচয় পাওয়া যায়নি বলে জানিয়েছে স্থানীয় উদ্ধার কারি লোকজন। স্থানীয় সুত্রে জানা যায়,  ১৭ ই আগষ্ট মঙ্গলবার সকাল ৯-৪৪ মিনিটের সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের, গজারিয়া অংশের বালুয়াকান্দি বাস ষ্টান্ড এলাকায় ঢাকাগামী ঢাকা-লক্ষীপুর পরিবহন (ঢাকা মেট্টো – জ ১৪-০০৬৭) নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এই দুর্ঘটনা ঘটে। এসময় যাত্রীবাহী বাসে থাকা যাত্রীদের মধ্যে বেশ কয়েকজন গুরুতর আহত হয়। যাত্রীদের আত্নচিৎকারে স্থানীয়রা ছুটে এসে আহত যাত্রীদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়। এসময় বাস দুর্ঘটনার কারণে মহাসড়কের কিছু অংশের ঢাকামুখী লেনে যানজট সৃষ্টি হয়েছে। ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ীর ইঞ্চার্জ মোঃ কামাল উদ্দিন জানান কুমিল্লা থেকে ছেড়ে আশা ঢাকাগামী, ঢাকা-লক্ষীপুর পরিবহন (ঢাকা মেট্টো – জ ১৪-০০৬৭)বালুয়াকান্দি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়লে এতে মহাসড়কের কিছু অংশ যানজটের সৃষ্টি হয়। সাথে সাথেই পুনরায় যানজট মুক্ত করা হয় এবং গাড়ি চলাচল সাবাবিক হয়ে আসে।

আলোকিত প্রতিদিন/ ১৭ আগস্ট ২০২১/ দ ম দ

- Advertisement -
- Advertisement -