আজ , ।   

সেতু ভাঙ্গনে দুর্ভোগে আনোয়ারার বরুমছাড়াবাসী

আরো খবর

প্রতিনিধি, আনোয়ারা:
আনোয়ারা উপজেলায় পাঁচ বছর আগে বন্যার পানির তোড়ে লাল মোহাম্মদীয়া সেতু ভেঙে পড়ে। সেখানে নতুন কোনো সেতু নির্মাণ না হওয়ায় দুই ইউনিয়ন বরুমছাড়া ও জুইদন্ডি গ্রামের হাজারও মানুষ চলাচলে দুর্ভোগ পোহাচ্ছে। সরজমিনে গিয়ে দেখা যায় সেতুটি চলাচলে অনুপযোগী।
স্থানীয় লোকজন বলেন, বিগত পাঁচ বছর আগে আমাদের সেতুটি ঘূর্ণিঝড়ের কবলে পড়ে, সেতুটি জোয়ারের পানিতে ভেঙ্গে যায়৷ ভেঙ্গে যাওয়ার কারণে আমরা দুই ইউনিয়নের চলাচলে দুর্ভোগে পড়ছি৷ তারা আরও বলেন, এই সেতুটি ভাঙ্গার কারণে আমাদের ছেলে মেয়েদের স্কুল মাদ্রাসায় যাওয়া বাঁধা হয়ে দাঁড়িয়েছে। অনেকে স্কুল, মাদ্রাসায় যাওয়ার সময়  খালে পড়ে  আহত হয়েছে৷
বরুমছাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেন বলেন, আমাকে যখন বলা হয় ঘূর্ণিঝড়ে মোহাম্মদীয়া সেতু ভেঙ্গে গেছে  আমি এক মিনিটের জন্যও দেরি না করে আমি সরজমিনে গিয়ে ইউএনও মহদোয়কে নিয়ে সাথে সাথে আমি সেখানে উপস্থিত হই৷ আমি সাথে সাথে স্থানীয় সরকারের অফিসে যোগাযোগ করি ওখান থেকে যা যা করার আমি করে ঢাকায় পাঠিয়ে দিয়েছি ৷ ইতিমধ্যে ঢাকা থেকে লোকও আসছে খালের মাটি পরীক্ষাও হয়ে গেছে৷  শুধু করোনার কারণে এই বিশাল বাজেট আটকে আছে৷ তিনি আরও বলেন ইনশাআল্লাহ আনোয়ারার প্রথম টেন্ডারে মোহাম্মদীয়া সেতুটা হবে ৷
আলোকিত প্রতিদিন/ ১৪ আগস্ট ২০২১/ দ ম দ
- Advertisement -
- Advertisement -