আলোকিত ডেস্কঃ
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চলতি বছরের ২৬-২৭ মার্চ বাংলাদেশ সফরকালে করোনা মহামারি মোকাবিলায় বাংলাদেশ সরকারকে ১০৯টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স উপহার দেওয়ার ঘোষণা দেন । মোদির উপহারের ৩০টি অ্যাম্বুলেন্স যশোরের বেনাপোল স্থলবন্দরে এসে পৌঁছেছে। জানা যায়, মোদির উপহারের ৩০টি অ্যাম্বুলেন্স ভারতের পেট্রাপোল বন্দর দিয়ে শনিবার ০৭ আগস্ট যশোরের বেনাপোল স্থলবন্দরে পৌঁছেছে এবং বাকি অ্যাম্বুলেন্সগুলো পর্যায়ক্রমে সেপ্টেম্বরে পৌঁছাবে। আরও জানা যায়,মোদির উপহারের ৩০টি অ্যাম্বুলেন্স বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় বৃহস্পতিবার যশোরের বেনাপোল সীমান্তের ওপারে ভারতের পেট্রাপোল বন্দরে অবস্থান করে । পেট্রাপোল স্থলবন্দরে শুল্ক চেকপোস্টের ছাড়পত্র পাওয়ার পর অ্যাম্বুলেন্সগুলো আজ শনিবার সকাল ১০টার দিকে বেনাপোল বন্দরে প্রবেশ করে। মোদি সরকারের উপহার প্রথম চালানের একটি অ্যাম্বুলেন্স গত ২১ মার্চ বেনাপোল আসে। অ্যাম্বুলেন্সে ভেন্টিলেশন সুবিধা রয়েছে বলে জানা গেছে। বেনাপোল কাস্টমসের অতিরিক্ত কমিশনার ড. নেয়ামুল ইসলাম জানান, নরেন্দ্র মোদির উপহারের ৩০টি অ্যাম্বুলেন্স শনিবার (৭আগস্ট) ভারতীয় হাইকমিশনের নামে বেনাপোল বন্দরে এসে পৌঁছায়। উত্তরা মোটরস নামের একটি সিঅ্যান্ডএফ এজেন্ট প্রতিষ্ঠান রোববার বন্দর থেকে অ্যাম্বুলেন্সগুলো খালাশ নিতে বেনাপোল কাস্টমসে কাগজপত্র দাখিল করবে।
আলোকিত প্রতিদিন/ ৭আগস্ট ২০২১/ আর এম

