আজ শুক্রবার, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৮ মে ২০২৬ খ্রিস্টাব্দ

টি-টোয়েন্টি সিরিজ জেতায় রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর অভিনন্দন

আরো খবর

আলোকিত ডেস্কঃ

বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি ম্যাচ। পর পর তিনটি ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে  টি-টোয়েন্টি সিরিজ জেতায় বাংলাদেশ ক্রিকেট দলের সকল সদস্য ও ম্যানেজমেন্ট সংশ্লিষ্টদের অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (৬ আগস্ট) রাতে পৃথক বার্তায় তারা এ অভিনন্দন জানান। রাষ্টপতির কার্যালয় সূত্রে জানা যায়, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টানা তিনটি ম্যাচে জয়ের মাধ্যমে টি-টোয়েন্টি সিরিজ জেতায় বাংলাদেশ ক্রিকেট দলের সকল সদস্য ও ম্যানেজমেন্ট সংশ্লিষ্ট  সকলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন টাইগারদের জয়ের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে । প্রধানমন্ত্রী কার্যালয় সূত্রে জানা যায়, দুই ম্যাচ বাকি থাকতেই অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আলোকিত প্রতিদিন/ ৭আগস্ট ২০২১/ আর এম

- Advertisement -
- Advertisement -