আজ শনিবার, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২ মে ২০২৬ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জে মোবাইল ফোন ফেরত চাওয়াকে কেন্দ্র করে কিশোর খুন

আরো খবর

কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জে মোবাইল ফোন ফেরত চাওয়াকে কেন্দ্র করে বন্ধুর হাতে খুন হয়েছে জয় (১৪) নামে এক কিশোর। ৫ আগষ্ট বৃহস্পতিবার সন্ধ্যায় আনুমানিক সাড়ে ৭ টার দিকে একলার কলেজ ফিশারি লিংক রোডে ঘটনাটি ঘটেছে। নিহত জয় মানিক ফকিরের গলির জয়নাল আবেদিনের ছেলে । জয়নাল আবেদিন ফিশারি এলাকায় বাসা বাড়া নিয়ে থাকত। অন্যদিকে অভিযুক্ত মাহিম (২০) একই গলির আজাহারুল ইসলাম বকুল ওরফে আদম বেপারির ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় গত সোমবার ২ আগষ্ট কলেজ মোড়ে মাহিমের মোবাইল ফোনটি তার কাছ থেকে জয় নিয়ে যায়।পরে মাহিম তার মোবাইলটি চাইলে জয় দিতে অস্বীকৃতি জানায়। এ পরিস্থিতিতে মাহিম জয়ের পিতা জয়নাল আবেদিনকে জানায়। তখন জয়নাল আবেদিন ছেলে জয়ের কাছ থেকে মোবাইল ফোন নিয়ে ফেরত দিবেন বলে আশ্বাস দেন। ঘটনায় জানা যায়, বন্ধুর ছুরিঘাতে আহত জয়কে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে নেওয়া পথেই জয়ের মৃত্যু হয়। উল্লেখ্য যে, জয়কে হাসপাতালে নেওয়ার পথে মাহিমের বাবা জয়ের সাথেই ছিল । জয়ের মৃত্যু ঘটলে মাহিমের বাবা আজহারুলকে পুলিশ গ্রেফতার করে। এ দিকে শুক্রবার ভোরে সদর উপজেলার বৌলাই এলাকায় মাহিমকে তার নানার বাড়ি থেকে আটক করে পুলিশ।

আলোকিত প্রতিদিন/৬ আগস্ট ২০২১/ দ ম দ

 

- Advertisement -
- Advertisement -