আজ শনিবার, ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ৪ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

রাজশাহী জেলা প্রশাসকের দুর্যোগ ব্যবস্থাপনা তহবিলে এনসিসি ব্যাংকের আর্থিক সহায়তা 

আরো খবর

প্রতিনিধি, রাজশাহী: 
করোনা ভাইরাস জনিত রোগ এর ফলে সৃষ্ট পরিস্থিতিতে রাজশাহী জেলার কর্মহীন, দুস্থ ও অসহায় মানুষের সাহায্যার্থে জেলা প্রশাসকের দুর্যোগ ব্যবস্থাপনা তহবিলে এনসিসি ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে ৫ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়।
বুধবার (৪ আগস্ট) দুপুর ১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এনসিসি ব্যাংকের পক্ষ থেকে ৫ লাখ টাকার চেক গ্ৰহণ করেন জেলা প্রশাসক আব্দুল জলিল। এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসনের উপপরিচালক (স্থানীয় সরকার) শাহানা আখতার জাহান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মহাম্মদ শরিফুল হক, জেলা প্রশাসনের ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা প্রকৌশলী আমিনুল হক ও রাজশাহী শাখার এনসিসি ব্যাংক শাখা ব্যবস্থাপক (চলতি দায়িত্ব) ও এর কর্মকর্তাবৃন্দ। উল্লেখযোগ্য যে, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এনসিসি ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা তহবিলে ৫ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়।

আলোকিত প্রতিদিন/৫ আগস্ট ২০২১/ দ ম দ

- Advertisement -
- Advertisement -