আজ শুক্রবার, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ১ মে ২০২৬ খ্রিস্টাব্দ

গত ২৪ ঘণ্টায় ২৮৭ ডেঙ্গু রোগী হাসপাতালে

আরো খবর

আলোকিত ডেস্কঃ

মহামারী করোনা ভাইরাসের পাশাপাশি সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু রোগের প্রকোপ বেড়েই চলেছে।  রাজধানীতে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলছে। জানা যায়,গত ২৪ ঘণ্টায়  সারাদেশে নতুন করে ২৮৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে রাজধানীর বিভিন্ন সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ২৭৯ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ৮ জন  ডেঙ্গু রোগী ভর্তি হন। ফলে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়ালো ৯৭৮ জন। আজ ২ আগস্ট ২০২১,সোমবার  স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম সূত্রে  এ তথ্য জানা যায় । ৯৭৮ জন ডেঙ্গু রোগীর মধ্যে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ৯৪০ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন বিভাগের হাসপাতালে ৩৮ জন ভর্তি রয়েছেন।স্বাস্থ্য অধিদফতরের তথ্য মতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২ আগস্ট পর্যন্ত হাসপাতালে ভর্তি মোট ডেঙ্গু রোগীর সংখ্যা ৩ হাজার ১৮২ জন। এদের মধ্যে ২ হাজার ২০০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন । ডেঙ্গু সন্দেহে চারটি মৃত্যুর তথ্য পর্যালোচনা জন্য আইইডিসিআরের  পাঠানো হয়েছে।

আলোকিত প্রতিদিন / ২আগস্ট ২০২১/ আর এম

- Advertisement -
- Advertisement -