মুসলেহ উদ্দীন, সীতাকুণ্ড :
চট্রগ্রামের সীতাকুণ্ডে পাহাড়ি এলাকার ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের সচেতন করার লক্ষ্যে মাইকিংয়ের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি করছে সীতাকুণ্ড ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স। আজ (২৯ জুলাই) বৃহস্পতিবার সকাল থেকে উপজেলার সীতাকুণ্ড বোটানিক্যাল গার্ডেন ইকোপার্কের পাহাড় সংলগ্ন , কলেজ চন্দ্রনাথ পাহাড় এলাকায় ও ছোটদারোগার হাট পাহাড়সহ বেশকিছু পাহাড়ের আশপাশের ঝুঁকিপূর্ণ বসতবাড়ির জনসাধারণকে মাইকিং করে সচেতন করা হয়েছে। এসময় ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা নুরুল আলম দুলালের নেতৃত্বে উপজেলার বিভিন্ন পাহাড়ের পাদদেশে বসবাসরত স্থানীয় জনগনকে পাহাড় ধসের কবল হতে সতর্ক করতে এবং নিরাপদ স্থানে যাওয়ার জন্য নির্দেশনা প্রদান করেন। সীতাকুণ্ড ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা নুরুল আলম দুলাল জানান,কক্সবাজারসহ সারাদেশে বিভিন্ন পাহাড় সংলগ্ন এলাকায় বসবাসকারীদের উপর পাহাড় ধসের ঘটনা ঘটেছে। তাইতো ফায়ার সার্ভিস ডিফেন্স অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক সীতাকুণ্ডের পাহাড়ি এলাকার জনগনকে সাবধানতা অবলম্বন করতে সচেতন করছি। আমাদের এ ধরনের সচেতনতামুলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।
আলোকিত প্রতিদিন/২৯জুলাই-২১/এইচ
- Advertisement -

