আজ শুক্রবার, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ১ মে ২০২৬ খ্রিস্টাব্দ

নবীনগরে সংস্কারের অভাবে ঝুঁকিপূর্ণ ব্রিজ এখন মরণফাঁদ

আরো খবর

আনোয়ার হোসেন, ব্রাহ্মণবাড়িয়া:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার উওর কাইতলা ইউনিয়নের কোনাউর গ্রামের লোকজনের যাতায়তের একমাত্র মাধ্যম এই ব্রিজটি দীর্ঘদিন সংস্কারের অভাবে ব্রিজটি এখন এলাকাবাসীর জন্য মরণফাঁদ তৈরি হয়েছে। দুইপাশে রেলিং ভেঙ্গে গেছে এবং ব্রিজের মাঝখানে বড় গর্ত সৃষ্টি হয়েছে। ফলে জীবনের ঝুঁকি নিয়ে ওই অঞ্চলের লোকজন যানবাহন দিয়ে চলাচল করছে। ফলে প্রতিনিয়ত ঘটছে দূঘর্টনা। ওই অঞ্চলের লোকজন নবীনগর ও জেলার সাথে যোগাযোগ একমাত্র মাধ্যম ব্রিজটি। ব্রিজটি ভেঙে বড় ধরনের দূঘর্টনার আশংকা করছে এলাকাবাসী। ব্রিজটি ভেঙে গেলে ওই অঞ্চলের লোকজনের সঙ্গে যোগযোগ বন্ধ হয়ে যাবে নবীনগর ও জেলা শহরের। তাই দ্রুত সময়ের মধ্যেই নতুন ব্রিজ নির্মাণের দাবী করেন এলাকাবাসী। কোনাউর বাজার সংলগ্ন এলাকায় ব্রিজটি অবস্থিত। এই ব্রিজটি দিয়ে প্রতিনিয়ত হাজার হাজার লোক জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করে থাকে। ওই এলাকার মিদন মিয়া, জাবেদ মিয়া, ফখরুল জানান, দ্রুত সময়ের মধ্যে এই ব্রিজটি ভেঙ্গে নতুন ব্রিজ তৈরি করা না হলে যে কোন মুহূর্তে দূঘর্টনার কবলে পড়বে এলাকার লোকজন। যাতায়াত বন্ধ হবে জেলা ও উপজেলা শহরের সাথে।
এই ব্যাপারে কাইতলা উওর ইউপি চেয়ারম্যান আসলাম মৃধা দৈনিক আলোকিত প্রতিদিনকে বলেন, গত মাসিক মিটিং চলাকালে এই ব্রিজটি নিয়ে আলোচনা হয়েছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে এটা সমাধান হয়ে যাবে।

আলোকিত প্রতিদিন/ ২৯ জুলাই-২০২১/ দ ম দ

- Advertisement -
- Advertisement -