আজ শুক্রবার, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ১ মে ২০২৬ খ্রিস্টাব্দ

ঈদের অগ্রীম শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রলীগ নেতা ইমরান

আরো খবর

আলী হোসেন, সাভার:
আসন্ন পবিত্র ঈদ-উল-আযহার অগ্রীম শুভেচ্ছা জানিয়েছেন আশুলিয়ার কৃতি সন্তান ঢাকা জেলা উত্তর ছাত্র লীগের নবনির্বাচিত সহ-সভাপতি আল ইমরান। ১৮ই জুলাই রবিবার সকালে দৈনিক আলোকিত প্রতিদিনকে দেয়া একান্ত এক সাক্ষাৎকারে তিনি এ শুভেচ্ছা জানান।  এ সময় তিনি বলেন, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এবং ঢাকা জেলা উত্তর ছাত্র লীগের পক্ষ থেকে সবাইকে পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে অগ্রীম শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে সরকারের সকল স্বাস্থ্যবিধি মেনে ঈদ উদযাপন করার আহ্বান জানাচ্ছি। তিনি আরো বলেন, করোনা পরিস্থিতি সময়ে যারা কুরবানির পশু ক্রয় বিক্রয়ের জন্য হাট বাজারে যাবেন তারা সকলেই মাস্ক ব্যবহার করবেন। সকলেই সামাজিক দূরত্ব বজায় রেখে ঈদ কেনাকাটা করবেন। যারা ঈদ উদযাপনের জন্য গ্রামের বাড়িতে যাবেন তার নিরাপদ ভাবে বাড়ি যাবেন। তিনি আরো বলেন, কুরবানির শেষ অবশ্যই কুরবানীকৃত পশুর সকল ময়লা আবর্জনা নিজ দায়িত্বে পরিস্কার করবেন। আপনার আশেপাশে গরীব এবং অসহায় মানুষের পাশে যার যার অবস্থা থেকে পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন।
আলোকিত প্রতিদিন/ ১৮ জুলাই,২০২১/ দ ম দ 
- Advertisement -
- Advertisement -