আজ বৃহস্পতিবার, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৩০ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বনবিভাগের সহযোগিতায় উদ্ধারকৃত বন্যপ্রাণী সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত  

আরো খবর

আবু সায়েম, কক্সবাজার:
কক্সবাজার দক্ষিণ বনবিভাগের আওতাধীন দক্ষিণ ডিককুল এলাকার  স্থানীয় লোকজন কর্তৃক গুইসাপ এবং শহরের বৈদ্যঘোনায় দলছুট হওয়া বানর বনবিভাগের সহযোগিতায় উদ্ধার করে  কলাতলী বিটের দরিয়া নগর এলাকায় সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করা হয়েছে ।
বনবিভাগ সূত্র জানায়, কক্সবাজার দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বনকর্মকর্তা হুমায়ুন কবিরের নির্দেশে স্পেশাল টিমের ওসি ও শহর রেঞ্জ কর্মকর্তা সমীর রঞ্জন সাহার নেতৃত্বে গত ৮ জুলাই বিকেল ৪ টার সময় শহরের বৈদ্যঘোনা এলাকার সাজ্জাদ আলমের সংবাদের ভিত্তিতে দলছুট হওয়া একটি বানর লোকালয়ে প্রবেশ করলে উৎসুক জনতার সহায়তায় উদ্ধার করে কলাতলী বিটের দরিয়ানগর এলাকার সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করা হয়েছে।
অপরদিকে, গত ১০ জুলাই  দক্ষিণ ডিককুলের বাসিন্দা ইকবাল হোসেনের সংবাদের ভিত্তিতে  একটি ঘরে গুইসাপ  প্রবেশ করলে স্থানীয় লোকজন কর্তৃক আটককৃত গুইসাপটি শহর রেঞ্জ কর্মকর্তা সমীর রঞ্জন সাহার নেতৃত্বে উদ্ধার পূর্বক একইভাবে  কলতালী বিটের দরিয়া নগর এলাকার সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করা হয় ।
স্পেশাল টিমের ওসি ও শহর রেঞ্জ কর্মকর্তা সমীর রঞ্জন সাহা বলেন,জনগণ সচেতন হওয়ায় বানর এবং গুইসাপ উদ্ধার করে সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করা হয়েছে। আসলে জনগণ সচেতন ও দায়িত্ব পালন করলে সবকিছু সম্ভব হয়।  বন্যপ্রাণীকে মূল্যায়ন করা হলে পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি  বন্যপ্রাণী রক্ষায় অংশীদার হওয়া যায়।সেজন্য প্রয়োজন সচেতনতা এবং সঠিক সংবাদ দিয়ে বনবিভাগ কে সহযোগিতা করা।  কক্সবাজার দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বনকর্মকর্তা হুমায়ুন কবির বলেন,কক্সবাজার শহরের স্থানীয় লোকজনের প্রত্যক্ষ সহযোগিতায় ২ টি বন্যপ্রাণী উদ্ধার করে সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করা হয়েছে। বনবিভাগকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করলে দেশ জাতি, সমাজ উপকৃত হওয়ার পাশাপাশি   পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ  অবদান রাখা যায়। সরকারি সম্পদ,  বন্যপ্রাণী, বনজদ্রব্য এবং সংরক্ষিত বনাঞ্চল রক্ষার্থে জনগণ কে  আরো বেশি বেশি সঠিক তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানান তিনি।
আলোকিত প্রতিদিন /১১ জুলাই,২০২১ / দ ম দ
- Advertisement -
- Advertisement -