আজ রবিবার, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২১ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

রামেক হাসপাতালে করোনায় প্রাণ গেলো আরও ২০ জনের 

আরো খবর

জামি রহমান, রাজশাহী:
মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টার মধ্যে তারা মারা যান। এর আগে গত ২৮ জুন সর্বোচ্চ ২৫ জন মারা যান। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, নতুন করে মারা যাওয়া ২০ জনের মধ্যে দুইজন করোনা পজিটিভ ছিলেন। ১৭ জন মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে। একজন করোনা নেগেটিভ হওয়ার পর মারা যান। মৃত ২০ জনের মধ্যে রাজশাহীর সাতজন, চাঁপাইনবাবগঞ্জের দুইজন, নাটোরের দুইজন, নওগাঁর তিনজন, পাবনার চারজন, কুষ্টিয়া ও মেহেরপুরের একজন করে রোগী ছিলেন। হাসপাতালটিতে এ মাসের সাতদিনে ১২১ জনের মৃত্যু হলো। এর আগে জুন মাসে করোনা ইউনিটে মারা গেছেন ৩৫৪ জন।হাসপাতাল পরিচালক শামীম ইয়াজদানী আরও জানান, গত ২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৬ জন। বুধবার সকাল ৮টা পর্যন্ত এ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ছিলেন ৪৭০ জন। হাসপাতালে মোট করোনা ডেডিকেটেড শয্যার সংখ্যা এখন ৪৫৪টি।

আলোকিত প্রতিদিন /৭ জুলাই,২০২১ / দ ম দ

- Advertisement -
- Advertisement -