মাইনুল হাসান,বগুড়া: বগুড়ার সারিয়াকান্দিতে কঠোর লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে প্রশাসন। কঠোর লকডাউনের সপ্তম দিন বুধবার সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাসেল মিয়া এবং সহকারী কমিশনার ভুমি দেওয়ান একরামুল হক সেনাবাহিনী পুলিশ বিজিবি সদস্যদের সাথে নিয়ে দিনভর উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রম্যমান আদালত পরিচালনা করে মোট ২৬টি মামলায় ৩১ হাজার ৫ শত টাকা জরিমানা আদায় করছেন। তবুও সরকারি বিধি নিষেধ অমান্য করে অকারণে ঘর থেকে বাহিরে বেড় হয়ে আসছে মানুষ। বেশির ভাগ দোকান পাট বন্ধ থাকলেও কিছু সংখক দোকানদার প্রশাসনের সাথে যেন তারা লুকোচুরি খেলছে। এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার ভুমি দেওয়ান একরামুল হকের সাথে কথা হলে তিনি বলেন, মহামারী করোনা ভাইরাস উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাওয়ায় সরকার ঘোষিত সারাদেশে চলছে কঠোর লকডাউন। জনসাধারণের জীবন রক্ষায় ভ্রাম্যমান আদালতের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।
আলোকিত প্রতিদিন / ৭জুলাই /২০২১ / এম এইচ সি
- Advertisement -

