আজ বুধবার, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২৯ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

নবীনগরে এক গরুর দাম দশ লাখ

আরো খবর

আনোয়ার হোসেন, ব্রাহ্মণবাড়িয়া:
ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের শাহবাজপুর গ্রামের সোহেল ডেইরি ফার্ম  এর মালিক সোহেল আহমেদ ১০০০ কেজিরও বেশি ওজনের গরু লালন পালন করে সাড়া ফেলেছেন। আগামী কুরবানি ঈদকে ঘিরে প্রতি বছরের মতো এবছরও বিভিন্ন জাতের গরু লালন পালন করে আসছেন সোহেল। বাদশা নামের গরুটির দাম হাঁকাচ্ছেন দশ লাখ টাকা। কুরবানির জন্য উপযুক্ত করে তোলা হয়েছে  ব্রাহমা জাতের এই গরুটি। খামারটিতে গিয়ে দেখা যায়, শাহবাজপুরের বাদশাকে দেখতে দূর দুরান্ত থেকে এসেছে কৌতূহলী হয়ে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। সোহেল ডেইরি ফার্মের মালিক সোহেল আহমেদ নিজ সন্তানের মতো  আদর করে লালন পালন করছেন বাদশাহকে। ন্যায্য দাম পেলে বাদশাহকে বিক্রি করার কথা সোহেল আহমেদ জানান। তিনি বলেন, বাদশাহকে মোটাতাজা করা হয়েছে প্রাকৃতিক ঘাস সহ বিভিন্ন ধরনের গোখাদ্য খাবারের মাধ্যমে।

আলোকিত প্রতিদিন /৫ জুলাই ২০২১ / দ ম দ

- Advertisement -
- Advertisement -