আজ সোমবার, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২৭ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

মিরপুরে ৭০% সিলেবাস কমানোর দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

আরো খবর

প্রতিনিধি, মিরপুর:
মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ৭০% সিলেবাস কমানোর দাবিতে মিরপুর ১০ এ মানববন্ধন করে। এই সময় শিক্ষার্থীরা বলেন, করোনাকালীন সময়ে স্কুল বন্ধ থাকায় আমাদের পড়াশোনা হয়নি, অনলাইন ক্লাস বুঝতে পারনি তাই আমরা যারা ২০২২ এর এসএস সি পরিক্ষার্থী আছি তাদের ৩০% সিলেবাসে পরীক্ষা নিতে হবে। ইতিমধ্যে ৩০% সিলেবাস কমানো হয়েছে, যা আমাদের কাছে পূর্ণ প্রস্তুতি নিয়ে পরীক্ষা দেয়া সম্ভব না বলে মনে করছি। তাই সিলেবাস ৭০% কমানোর জন্য আবেদন জানাচ্ছি।  এ সময় শিক্ষার্থীরা স্লোগান দিতে থাকে:  শিক্ষা ব্যবস্থায় দুর্নীতি নাই, আমাদের দাবি একটাই,  ৩০% সিলেবাস চাই।

আলোকিত প্রতিদিন/ ১৭ জুন, ২০২১/দ ম দ

- Advertisement -
- Advertisement -