প্রতিনিধি, চন্দনাইশ (চট্টগ্রাম):
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় পানিতে পড়ে মো. রিশাদ নামে ৪ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার গাছবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শিশু রিশাদ ওই এলাকার মো. রাশেদের ছেলে। বিষয়টি নিশ্চিত করে চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা ডা. রুশনী বলেন, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে পানিতে পড়ে যাওয়া শিশু রিশাদকে হাসপাতালে আনেন তার স্বজনেরা। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
আলোকিত প্রতিদিন/ ১৬ জুন, ২০২১/দ ম দ
- Advertisement -

