আজ সোমবার, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২৭ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

সিরাজদিখানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

আরো খবর

প্রতিনিধি,মুন্সীগঞ্জ: 
মুন্সীগঞ্জের  সিরাজদিখানে  ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার বিকেল ৫টায় উপজেলার মালখানগর  ইউনিয়নের মালখানগর চৌরাস্তা থেকে ১০০ পিস ইয়াবাসহ শিকদার (৫০) নামে ওই মাদক কারবারিকে  পুলিশ গ্রেফতার করে। সিরাজদিখান থানার সেকেন্ড অফিসার এস আই সেকান্দর আলী ও এএস আই রিপন সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত তারেক শিকদার উপজেলার বয়রাগাদী  ইউনিয়নের চিকনিসার গ্রামের মৃত আ: সাত্তার সিকদার ছেলে। সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  মোহাম্মদ বোরহান উদ্দিনের বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য বিক্রির সময়  ১শত পিস ইয়াবা ট্যাবলেট সহ তারেক সিকদারকে গ্রেফতার করি।আসামীর বিরুদ্ধে  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ  আইনে মামলা রুজু করে আগামীকাল তাকে বিজ্ঞ আদালতে  সোপর্দ করার হবে।
আলোকিত প্রতিদিন/ ১৪ জুন, ২০২১/দ ম দ
- Advertisement -
- Advertisement -