আজ শনিবার, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২৫ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গবন্ধুর নামে কলেজের নামকরণ করায় শরিয়তপুর কলেজে আনন্দ র‍্যালী

আরো খবর

প্রতিনিধি, শরিয়তপুর:
জাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে শরিয়তপুর সরকারি কলেজের নামকরণ করায় আজ  শরিয়তপুর কলেজ শাখা  ছাত্রলীগের পক্ষ থেকে বিশাল এক  আনন্দ র‍্যালী এবং র‍্যালী শেষে কলেজ চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়। উক্ত সমাবেশে বক্তারা কলেজের নতুন নামকরণের জন্য প্রথমেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এরপরে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ অন্যতম সদস্য ও শরিয়তপুর-১ (পালং-জাজিরা) আসনের এমপি  ইকবাল হোসেন অপুর প্রতি বিশেষ ধন্যবাদ বক্তব্য দিয়েছেন।  সমাবেশে শরিয়তপুর জেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক জনাব রাশেদুজ্জামান বলেন, “২০১৮ সালের ৩০ ডিসেম্বর নির্বাচনে বিজয়ী হওয়ার পর  ইকবাল হোসেন অপু, শরিয়তপুরের মাটি ও মানুষের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।এজন্য তিনি মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার সাথে বার বার শরিয়তপুরের বিষয়ে কথা বলেন”।  অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের অন্যতম সহ-সভাপতি ফাহাদ হোসেন তপু বলেন, ‘শরিয়তপুর সরকারি কলেজের নাম জাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারি কলেজ করায় আমরা আজ আনন্দিত ও গর্বিত’।  অনুষ্ঠানে সভাপতির দায়িত্বে ছিলেন কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি সোহাগ বেপারি এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাসেল  জমাদ্দার  ।  এছাড়াও সমাবেশে  উপস্থিত ছিলেন জেলার অন্যতম ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান শাওন, জাহাঙ্গীর চৌকিদার, ,সাদ্দাম হোসেন, সাইফুল ইসলাম সোহান,রাকিব হাসান,মকবুল মাদবর,আদনান শামীম, সবুর সরদার,কাওসার,মঞ্জুর আরো অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোকিত প্রতিদিন/ ৯ জুন, ২০২১/ দ ম দ
- Advertisement -
- Advertisement -