আজ রবিবার, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২১ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

সারিয়াকান্দিতে ভিন্ন ভিন্ন সঙ্গে মিশে নিখোঁজ কলেজ ছাত্র

আরো খবর

প্রতিনিধি, বগুড়া:
সারিয়াকান্দির কুতুবপুর ইউনিয়নে ছোট কুতুবপুর গ্রামে কলেজ ছাত্র আশিকুর রহমান শুভ (২১) ৪দিন ধরে নিখোজ রয়েছেন। পরিবারের সদস্যদের দাবী বৈশ্বিক মহামারী করোনার কারণে মনের প্রশান্তি নষ্ট হওয়ায় ভিন্ন সঙ্গে মিশেছেন। এ কারণে ওই আশিকুর রহমান শুভ নিখোঁজ হয়েছেন বলে পরিবারের সদস্যরা দাবী করছেন। এমন দাবী করে ছেলেটির মা সারিয়াকান্দি থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। ছেলেটির মা আয়েশা আক্তার শিল্পী বেগম বলেন, ছেলে আশিকুর রহমান শুভ বর্তমানে চন্দনবাইশা ডিগ্রী কলেজের একাদশ শ্রেণীর মানবিক বিভাগের ছাত্র। করোনার কারনে কলেজ বন্ধ থাকায় ছেলেটি কলেজের বন্ধু-বান্ধবদের পরিবর্তে ভিন্ন সঙ্গে চলে যায়। এ কারণেই ছেলেটি দীর্ঘদিন হলে রাত করে বাড়িতে ফেরেন। গত ২জুন সকালে যথারীতি বাড়ী থেকে বেড় হয়ে গেলেও আর ফেরেনি। সম্ভাব্য সব স্থানে খোঁজা-খুজি করেও কোন খবর পাওয়া যায়নি। ফলে বর্তমানে চিন্তায় মুর্ছে গেছেন পরিবারের স্বজনরা। সন্ধান পেলে চন্দনবাইশা পুলিশ তদন্ত কেন্দ্রে যোগাযোগ করতে অনুরোধ করেছেন।

আলোকিত প্রতিদিন/ ৬ জুন, ২০২১/ দ ম দ

- Advertisement -
- Advertisement -