আজ , ।   

সারিয়াকান্দিতে প্রাণী সম্পদ অফিসের আয়োজনে প্রদর্শনী

আরো খবর

প্রতিনিধি বগুড়া:
সারিয়াকান্দি উপজেলা প্রাণী সম্পদ অফিসের আয়োজনে এক দিনের প্রাণী সম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকাল ৬টা পর্যন্ত প্রাণী সম্পদ চত্ত্বরে প্রদর্শনীটি অনুষ্ঠিত হয়েছে।  উপজেলা প্রাণী সম্পদ অফিস সূত্রে জানা গেছে শনিবার ওই প্রাণী সম্পদ প্রদর্শনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো: রাসেল মিয়া। এছাড়াও অনুষ্ঠানে অতিথি ছিলেন, সারিয়াকান্দি পৌর মেয়ম মতিউর রহমান মতি, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: এস.এম. মাহমুদুর রশীদ, সহকারী কমিশনার ভূমি মো: দেওয়ান আকরামুল হক, মৎস্য অফিসার মো: গোলাম মোর্শেদ, প্রকল্প বাস্তবায়ন অফিসার মো: সারওয়ার আলম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা: শাহিনুর বেগম, আওয়ামীলীগের সহ: সভাপতি মো: মমতাজুর রহমান।  স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: মো: নূরে আলম সিদ্দিকী। প্রদর্শনীতে ৩২টি স্টল অংশগ্রহণ করে। হাইব্রিড গাভী, বকনা, ছাগল-ভেড়া, প্রাণী খাদ্যের স্টল, ঘাস কাটার মেশিন, মিল্ক মেডিসিন, রাজ হাঁস, বিভিন্ন ধরনের গেম বার্ড, মুরগী, দই-মিষ্টির স্টলের প্রদর্শনীতে অংশ নেয়। প্রদর্শনী শেষে তিন ক্যাটাগরীতে ৯ জন মান সম্মত খামারীকে ৩০ হাজার টাকা চেকের মাধ্যমে পুরস্কৃত করা হয়।

আলোকিত প্রতিদিন/ ৫ জুন, ২০২১/ দ ম দ

- Advertisement -
- Advertisement -