প্রতিনিধি, মিরপুর:
যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল ঢাকা ১৪ আসনের উপ-নির্বাচনে দলের মনোনয়ন প্রত্যাশা করে এলাকাবাসীর কাছে দোয়া ও সমর্থন চেয়েছেন সম্প্রতি সময়ে। তিনি বলেন, ঢাকা ১৪ আসনের জনসাধারণ ও দলীয় নেতাকর্মী সবসময় আসছেন এবং নির্বাচন করার জন্যে অনুরোধ করছেন। তিনি বলেন মনোনয়ন পত্র সংগ্রহ করেছি। আপনারা জানেন বিগত সময়ে আওয়ামী লীগ পরিবারের সাথে ছিলাম এবং সবসময় দল আমার প্রতি আস্থা রেখেছেন। আমিও আস্থার প্রতিদান হিসাবে সবসময় মানুষের পাশে থেকেছি এবং মানুষের কল্যাণে কাজ করেছি রাজনীতি করার কারণেই মানুষের সাথে বেশি মিশতে পারি, মানুষের কাছে যেতে পারি। আর এই কারণেই মানুষের প্রত্যাশা আমার প্রতি সবচেয়ে বেশি আমি নির্বাচনে আসি। আমি মুজিব কোট পরার যোগ্যতা অর্জন করতে পেরেছি। তিনি বিএনপিকে এই নির্বাচনে অংশ গ্রহণ করার আহবান জানিয়ে বলেন আঃ লীগ সব সময় নির্বাচন করার মন মানসিকতা তৈরি করলে বিএনপি তা প্রত্যাহার করে। তিনি আরোও বলেন বিএনপি নির্বাচনে অংশ গ্রহণ করার মত মুখ রাখেনি এর আগেও নির্বাচনকে বয়কট করে ৯২ দিন হরতাল অবরোধ ডেকে মানুষ হত্যা করেছে। সংগত কারণেই তারা তো প্রশ্মবিদ্ধ। এখন তারা কোন মুখ নিয়ে নির্বাচন করবে। এই করোনা মহামারির সময় লক্ষ্য করা গেছে যে যখন দেশের সবাই ডাক্তার, সাংবাদিক, পুলিশ, সেনাবাহিনী এবং আওয়ামী লীগ পরিবারের সবাই মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সাধারণ মানুষের পাশে দাঁড়ায় সে সময় কিন্তু তারা পাশে দাঁড়ায় নি। এমন কারণেই তারা নির্বাচন করার সক্ষমতা নেই। আমি সবসময় বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করেছি বঙ্গবন্ধু যেমন সারাজীবন মানুষের কল্যাণে কাজ করে গেছেন তেমনি জননেত্রী শেখ হাসিনা ও সবকিছু হারিয়ে সব ব্যথা বেদনা ও কষ্ট বুকে ধারণ করে দৃঢ়তার সাথে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। জননেত্রী শেখ হাসিনা সবসময় দেশের কল্যাণের কথা চিন্তা করেন। আমি ঢাকা ১৪ আসনের নৌকার মাঝি হিসেবে ইনশাআল্লাহ আমি জয়ী হব এবং ঢাকা ১৪ আসনের সার্বিক উন্নয়নে সচেষ্ট থাকব সবসময় গরীব দুঃখী মানুষের পাশে থাকব বলে নিজের মন্তব্য প্রকাশ করেন সাংবাদিকদের কাছে।
আলোকিত প্রতিদিন/ ৫ জুন, ২০২১/ দ ম দ

