প্রতিনিধি, মানিকগঞ্জ:
স্বাস্থ্যমন্ত্রী আলহাজ্ব জাহিদ মালেকের মা ফৌজিয়া মালেকের মৃত্যু হয়েছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (২৭ মে) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে রাজধানীর এ এম জেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান স্বাস্থ্যমন্ত্রী আলহাজ্ব জাহিদ মালেক এর মা । মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান নিশ্চিত করেছেন। তিনি জানান, ফৌজিয়া মালেক আগে থেকেই বয়সজনিত রোগে ভুগছিলেন। মরহুমের মৃত্যুতে মানিকগঞ্জবাসী গভীরভাবে শোকাহত।
আলোকিত প্রতিদিন/২৮ মে, ২০২১/ দ ম দ
- Advertisement -

