আজ রবিবার, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২১ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

ঈশ্বরদীতে যুবদলের ত্যাগী নেতাকর্মীদের সমন্বয়ে নতুন কমিটি গঠনের দাবি

আরো খবর

হুসাইন মোহাম্মাদ রাফি, ঈশ্বরদী:

ঈশ্বরদী পৌর যুবদলের সদ্য ঘোষিত কমিটি বাতিল ও ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের সমন্বয়ে নতুন কমিটি গঠনের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন যুবদলের নেতা-কর্মীরা। আজ বুধবার (৫ মে) শহরের খায়রুজ্জামান বাবু ঈদগাহ সংলগ্ন ব্রাদার্স ইউনিয়ন কাব মিলনায়নে এ সংবাদ অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও সদ্য ঘোষিত পৌর যুবদলের আহবায়ক জাকির হোসেন জুয়েল। তিনি লিখিত বক্তব্য বলেন, ২ মে রাতে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলাল স্বাক্ষরিত ঈশ্বরদী উপজেলা ও পৌর যুবদলের আহবায়ক কমিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয়। সেখানে ঈশ্বরদী পৌর শাখায় জাকির হোসেন জুয়েলকে আহবায়ক ও একেএম সাজেদুজ্জামান জিতুকে সদস্য সচিব করা হয়। কিন্তু ওই রাতেই আকস্মিকভাবে জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিবের হস্তক্ষেপে কেন্দ্রীয় যুবদলের দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলাল স্বাক্ষরিত ঈশ্বরদী পৌর যুবদলের আরেকটি আহবায়ক কমিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয়। যেখানে জাকির হোসেন জুয়েলকে আহবায়ক ও আলী জুবায়ের প্রতীককে সদস্য সচিব করা হয়। এর প্রক্ষিতেই গত ৩ মে জাতীয়বাদী যুবদল পাবনা জেলা শাখা , জাকির হোসেন জুয়েলকে আহবায়ক ও আলী জুবায়েক প্রতীককে সদস্য সচিব করে ঈশ্বরদী পৌর যুবদলের ৪২ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অুমোদন দেয়। হাবিবুর রহমান হাবিবের স্বৈরাচারী ও দল ধ্বংসের প্রতিফলন আজকের এই পৌর যুবদলের আহবায়ক কমিটি। যেখানে বাদ পড়েছে ম্যিা মালার রায়ের ফাঁসির দন্ডাদেশ প্রাপ্ত পৌর যুবদলের সাবেক সভাপতি মোস্তফা নূরে আলম শ্যামলসহ দলের দুঃসময়ের রাজপথে আন্দোলন সংগ্রামের অগ্রপথিক নেতাকর্মীরা। অথচ যারা ১৩/১৪ বছর দলের কোন কর্মকান্ডে জড়িত নাই এমন ব্যক্তিদের পৌর যুবদলের কমিটিতে অর্ন্তভুক্ত করা হয়েছে। তিনি আরো বলেন, আগামী ৭ দিনের মধ্যে এই কমিটি বিলুপ্ত করে আলোচনা সাপেক্ষে ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের সমন্বয়ে নতুন কমিটি করতে হবে। তানাহলে পরবর্তীতে উপজেলা ও পৌর বিএনপিসহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দলীয় কোন কর্মসূচীতে অংশ গ্রহণ করবে না। এছাড়াও ৭ দিনের মধ্যে এ কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি ঘোষণা না করা হলে পৌর যুবদলের আহবায়ক কমিটি হতে অধিকাংশ নেতৃবৃন্দ পদত্যাগ করতে বাধ্য হবে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক আহসান হাবীব, যুগ্ন আহবায়ক আলহাজ¦ খায়রুল ইসলাম, পৌর বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক এস এম ফজলুর রহমান, সদস্য সচিব বিষ্ট সরকার, যুগ্ন আহবায়ক আতাউর রহমান পাতা, আমিনুর রহমান স্বপন, শামসুদ্দোহা পিপ্পু, বিএনপির নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা ডাঃ নুরুল ইসলাম, হাসান আলী, সাঁড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আক্কাস আলী, উপজেলা যুবদলের আহবায়ক সুলতান আলী বিশ্বাস টনি, কাউন্সিলর ইঞ্জিনিয়ার আবু জাহিদ উজ্জল, উপজেলা যুবদলের আহবায়ক সুলতান আলী টনি বিশ্বাস, পৌর যুবদল নেতা সাজেদুজ্জামান জিতু, রেজাউল করিম মুকুল, রাশেদুল ইসলাম রিপন, মাহাবুল হোসেন, আসাদুজ্জামান আসাদ, মাহাবুবুর রহমান রিয়াদ, রফিকুল ইসলাম তুহিন, সাইদুর রহমান সাঈদ, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক শরিফুল ইসলাম শরীফ, পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক মামুনুর রশীদ নান্টু, সদস্য সচিব মাহমুদুর রহমান জুয়েল, উপজেলা ছাত্রদলের প্রস্তাবিক কমিটির সভাপতি সাগর হোসেন রনি, কলেজ ছাত্রদলের প্রস্তাবিক কমিটির সভাপতি মাহামুদুল হাসানসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।

আলোকিত প্রতিদিন / ০৫ মে, ২০২১ / দ ম দ

- Advertisement -
- Advertisement -