আজ , ।   

কালিয়াকৈরে চালককে হ#ত্যা করে, অটোরিক্সা ছি*নতাইয়ের চেষ্টা

আরো খবর

কালিয়াকৈর প্রতিনিধি: শাহআলম সিকদার। গাজীপুরের কালিয়াকৈরে যাত্রীবেশে অটোরিকশাচালক সুমন মিয়াকে ছুরিকাঘাতে হত্যা করে তাঁর অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা করেছে ছিনতাইকারী। এসময় আশপাশের লোকজনের উপস্থিতি টের পেয়ে ছিনতাইকারী অটোরিকশা ফেলে পালিয়ে যায়।

ঘটনাটি ঘটেছে গত বুধবার রাত আনুমানিক ৮.৩০ টার দিকে উপজেলার কালামপুর এলাকার আক্তার স্পিনিং মিলের সামনে নির্জন স্থানে।

নিহত অটো রিক্সা চালক মোঃ সুমন মিয়া (২৪) কালিয়াকৈর উপজেলার সাহেব বাজার এলাকায় পরিবার নিয়ে ভাড়া থেকে এলাকায় সে রিক্সা চালাত।

এলাকাবাসী ও পুলিশ আরও জানা যায়, কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকা থেকে বুধবার রাত ৯টার দিকে দুই তিনজন ছিনতাইকারী যাত্রী ভেসে এসে একটি অটো রিক্সা ভাড়া করে। পরে তারা অটো রিক্সাটি নিয়ে কালিয়াকৈর উপজেলার কালামপুর এলাকার দিকে যাচ্ছিল। যাওয়ার পথে অটো রিকশাটি কালামপুর এলাকার আক্তার স্পিনিং মিলের সামনে নির্জন স্থানে স্থানে পৌঁছালে রিক্সায় থাকা ছিনতাইকারীরা অটো রিকশাচালক কে ছুরিকাঘাত করে অটো রিক্সা নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময়ে তার ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে ছিনতাইকারীরা রিকশাটি ফেলে পালিয়ে যায়। পরে তারা রক্তাক্ত অবস্থায় অটোরিক্সা চালককে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করে এবং অটোরিকশাটি জব্দ করে থানায় নিয়ে যায়।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম বলেন, নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আলোকিত প্রতিদিন/এপি

- Advertisement -
- Advertisement -