আজ , ।   

রাজশাহীতে ড্রামের ভেতর পাওয়া গেল তরুণীর লাশ

আরো খবর

প্রতিনিধি, রাজশাহী :

রাজশাহীতে একটি ডোবায় ড্রামের ভেতর এক তরুণীর লাশ পাওয়া গেছে। তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় পাওয়া যায়নি। নিহত তরুণীর বয়স হতে পারে ২০ থেকে ২২ বছর। আজ শুক্রবার সকালে রাজশাহী মহানগরীর উপকণ্ঠ সিটিহাট এলাকায় একটি ডোবায় লাশ ঢোকানো ড্রামটি পাওয়া যায়।

সকাল ৯টার দিকে সিটিহাট থেকে প্রায় ৩০০ গজ পশ্চিম দিকে রাজশাহীর আমচত্বর-কাশিয়াডাঙ্গা বাইপাস সড়কের পাশে ডোবায় ড্রামের ভেতর থেকে একটি পা দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে থানা পুলিশ, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এবং পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্যরা ঘটনাস্থলে যান। এরপর সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) মর্গে পাঠায়। নগরীর শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম খান বলেন, ‘মেয়েটির পরিচয় পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, অন্য কোন এলাকায় শ্বাসরোধে হত্যার পর লাশটি এখানে ফেলে রাখা হয়েছিল। আমরা আশপাশের সব থানায় বার্তা পাঠিয়েছি।’ এ নিয়ে থানায় হত্যা মামলা হচ্ছে বলেও জানান ওসি।

আলোকিত প্রতিদিন/ ১৬ এপ্রিল, ২০২১/ দ ম দ

- Advertisement -
- Advertisement -