আজ রবিবার, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ৫ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

সমুদ্র তীরে ভেসে আসল ‍মৃত বিরল প্রজাতির তিমি

আরো খবর

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজার সমুদ্র সৈকতে ভেসে এসেছে একটি বিরাট আকারের তিমির মৃতদেহ। শুক্রবার ভেসে আসা মৃত তিমিটিকে দেখার জন্য ভির জমায় উৎসুক জনতা।

স্তিমিটির পেছনের দিকের অংশে বড় ক্ষত রয়েছে। ধারণা করা হচ্ছে, আঘাতের কারনেই তিমিটির মৃত্যু হয়েছে। গভীর সাগরের কোথাও এটিকে শিকারিরা হত্যা করেছে। মারা যাবার পর ভাসতে ভাসতে এটি সৈকতের তীরে ভিড়েছে বলে ধারণা স্থানীয়দের।

তিমিটির মৃতদেহ উদ্ধারে জেলা প্রশাসন, বনবিভাগ ও পরিবেশ অধিদপ্তরের একাধিক টিম তৎপরতা শুরু করেছে।

বনবিভাগের হিমছড়ি রেঞ্জ কর্মকর্তা সমির সাহা বলেন, খবর পেয়ে বনবিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়েছেন। কিভাবে তিমিটির মৃত্যু হয়েছে এ ব্যপারে তদন্ত করা হবে বলেও তিনি জানান।

আলোকিত প্রতিদিন /০৯/০৪/২০২১ / সা হা

- Advertisement -
- Advertisement -