আজ শনিবার, ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ৪ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

পঞ্চগড়ে দরিদ্রদের মাঝে গরু বিতরণ

আরো খবর

প্রতিনিধি, পঞ্চগড়:

মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে পঞ্চগড়ে দরিদ্র পরিবারের মাঝে গরু বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৮ এপ্রিল) বিকেলে পঞ্চগড় জেলা পরিষদ চত্বরে জেলা পরিষদের অর্থায়নে ২২ টি দরিদ্র পরিবারের মাঝে ২২ টি গরু বিতরণ করা হয়। দরিদ্র পরিবারের মাঝে গরু তুলে দেন পঞ্চগড় জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট। এসময় জেলা পরিষদের সদস্য সাবিনা ইয়াসমিন লিপিসহ জেলা পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

আলোকিত প্রতিদিন/ ৮ এপ্রিল, ২০২১/ দ ম দ

- Advertisement -
- Advertisement -