আজ শনিবার, ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ৪ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

শরীয়তপুরে নির্বাহী কর্মকর্তার উদ্যোগে করোনা প্রতিরোধে প্রচারণা

আরো খবর

প্রতিনিধি, শরীয়তপুর:

শরীয়তপুরের জাজিরা উপজেলার কাজীরহাটে করোনা ভাইরাস প্রতিরোধে প্রচারণা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুজ্জামান ভুঁইয়া। জানা যায়, মঙ্গলবার(৬ ই এপ্রিল) সকাল ১১ টার দিকে করোনা ভাইরাস প্রতিরোধে জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আসরাফুজ্জামান ভুঁইয়ার উদ্যোগে কাজীর হাট বাজারে মাইকিং, মাস্ক বিতরণ, লিফলেটসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়েছে। লিফলেটটিতে করোনা ভাইরাস সংক্রমণের বিদ্যমান পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয় কর্তৃক জারিকৃত ১৮ দফা নির্দেশনা রয়েছে। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে ছিলেন উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ। আব্দুল হাকিম নামে একজন লিফলেটটি পড়ে জানান, আমরা প্রত্যন্ত এলাকার মানুষ, ইওনো স্যার আমাদর মাঝে লিফলেটটি বিতরণ করে আমাদরকে সতর্ক হতে সহযোগিতা করেছেন, আমরা তার জন্য দোয়া করি। জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুজ্জামান ভুঁইয়া বলেন, মানুষকে করোনা ভাইরাস সম্পর্কে অবগত করতেই আমাদের এ কার্যক্রম।

আলোকিত প্রতিদিন/ ৫ এপ্রিল, ২০২১/ দ ম দ

- Advertisement -
- Advertisement -