আজ শনিবার, ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ৪ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

ভালুকায় অসহায় পরিবারের বাড়িঘরে হামলা

আরো খবর

প্রতিনিধি, ভালুকা (ময়মনসিংহ):

ময়মনসিংহের ভালুকায় জমি দখল নিয়ে বাড়িঘরে ভাঙচুর ও হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে গত শনিবার উপজেলার খারুয়ালী গ্রামে। এ ঘটনায় খারুয়ালী গ্রামের মৃত কাজীম উদ্দিনের ছেলে মো: আসাদুল ইসলাম (২৮) বাদি হয়ে একই এলাকার তাইজুদ্দিন ও তার দুই ছেলে আল ইসলাম ও নুর ইসলাম, দুই ছেলের স্ত্রী শিউলি আক্তার এবং রুপা আক্তারসহ অজ্ঞাত ৪/৫ জনকে আসামি করে ভালুকা মডেল থানায় একটি লিখত অভিযোগ করা হয়েছে। ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, ভালুকা থানার খারুয়ালী মৌজার ৭৯ নং খতিয়ানে ৩ নং দাগে ৩৯ শতাংশ জমিতে দীর্ঘদিন ভোগদখলে আছে। মামলার বাদি আসাদুল ইসলাম বলেন, মামলায় উল্লেখিত আসামিরা সকলেই দীর্ঘদিন ধরে আমাদের জমি বে-দখল নেওয়ার জন্য উঠে পরে লেগেছে। ঘটনার দিন সকালে জমি বেদখল নেওয়ার জন্য ৪/৫ জন অজ্ঞাত সন্ত্রাসীদের সাথে নিয়ে বাড়ি ঘরে ভাংচুর করে এবং লাগানো ফলজি গাছ কেটে প্রায় ১লক্ষ টাকার ক্ষতি করেছে। এ ঘটনায় ভালুকা মডেল থানায় একটি লিখত অভিযোগ করা হয়েছে।

আলোকিত প্রতিদিন/ ৫ এপ্রিল, ২০২১/ দ ম দ

- Advertisement -
- Advertisement -